আবারও বাবা হলেন মোহাম্মদ আশরাফুল

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল তৃতীয় সন্তানের বাবা হয়েছেন। শুক্রবার (২২ মে) রাত ১০টা ৩৫ মিনিটে তার পরিবারে জন্ম নিয়েছে একটি পুত্রসন্তান। সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি নিজেই জানিয়েছেন দেশের ক্রিকেটের এক সময়ের জনপ্রিয় এই তারকা ক্রিকেটার। নবজাতক সন্তানকে মহান আল্লাহর বিশেষ নিয়ামত ও রহমত উল্লেখ করে আশরাফুল তার অনুভূতি প্রকাশ করেন। তিনি লেখেন, আলহামদুলিল্লাহ! আজ রাত ১০টা ৩৫ মিনিটে মহান আল্লাহ তাআলা আমাদের পরিবারে আরেকটি পুত্র সন্তান দান করেছেন। প্রথমে একটি কন্যাসন্তান, তারপর একটি পুত্রসন্তান, আর আজ আবার একটি পুত্রসন্তানের বাবা হওয়ার সৌভাগ্য আল্লাহ আমাকে দিয়েছেন। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও বলেন, আল্লাহর এই অগণিত নিয়ামতের জন্য আমি আল্লাহর কাছে অন্তরের গভীর থেকে শুকরিয়া আদায় করছি। সন্তান হলো আল্লাহর পক্ষ থেকে আমানত ও রহমত। আল্লাহ যেন আমার সকল সন্তানকে নেক, সুস্থ, দ্বীনদার ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার তাওফিক দান করেন। পোস্টের শেষদিকে ভক্ত-সমর্থকদের কাছে সন্তানদের জন্য দোয়ার আবেদনও জানান সাবেক এই অধিনায়ক। তিনি লেখেন,

আবারও বাবা হলেন মোহাম্মদ আশরাফুল

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল তৃতীয় সন্তানের বাবা হয়েছেন। শুক্রবার (২২ মে) রাত ১০টা ৩৫ মিনিটে তার পরিবারে জন্ম নিয়েছে একটি পুত্রসন্তান।

সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি নিজেই জানিয়েছেন দেশের ক্রিকেটের এক সময়ের জনপ্রিয় এই তারকা ক্রিকেটার। নবজাতক সন্তানকে মহান আল্লাহর বিশেষ নিয়ামত ও রহমত উল্লেখ করে আশরাফুল তার অনুভূতি প্রকাশ করেন।

তিনি লেখেন, আলহামদুলিল্লাহ! আজ রাত ১০টা ৩৫ মিনিটে মহান আল্লাহ তাআলা আমাদের পরিবারে আরেকটি পুত্র সন্তান দান করেছেন। প্রথমে একটি কন্যাসন্তান, তারপর একটি পুত্রসন্তান, আর আজ আবার একটি পুত্রসন্তানের বাবা হওয়ার সৌভাগ্য আল্লাহ আমাকে দিয়েছেন।

আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও বলেন, আল্লাহর এই অগণিত নিয়ামতের জন্য আমি আল্লাহর কাছে অন্তরের গভীর থেকে শুকরিয়া আদায় করছি। সন্তান হলো আল্লাহর পক্ষ থেকে আমানত ও রহমত। আল্লাহ যেন আমার সকল সন্তানকে নেক, সুস্থ, দ্বীনদার ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার তাওফিক দান করেন।

পোস্টের শেষদিকে ভক্ত-সমর্থকদের কাছে সন্তানদের জন্য দোয়ার আবেদনও জানান সাবেক এই অধিনায়ক। তিনি লেখেন, আপনাদের সবার কাছে আমার সন্তানদের জন্য দোয়ার আবেদন রইল। আলহামদুলিল্লাহি ‘আলা কুল্লি হাল’।

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম প্রতিভাবান ব্যাটার আশরাফুল ২০০১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর দীর্ঘ সময় দেশের হয়ে খেলেছেন। ২০০১ থেকে ২০১৩ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে তিনি ৬১টি টেস্ট, ১৭৭টি ওয়ানডে এবং ২৩টি টি-টোয়েন্টি ম্যাচে প্রতিনিধিত্ব করেন। তিন ফরম্যাট মিলিয়ে তার আন্তর্জাতিক রান ৬৬৫৫।

বর্তমানে ৪১ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন এবং তরুণ ক্রিকেটারদের মাঝে নিজের অভিজ্ঞতা ছড়িয়ে দিতে ভূমিকা রাখছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow