আবারও বড় পর্দায় ফিরছেন বর্ষণ-শার্লিন

সেই ২০২০ সালে মুক্তি পাওয়া ‌‘ঊনপঞ্চাশ বাতাস’ ছবিতে জুটি বেঁধেছিলেন ইমতিয়াজ বর্ষণ ও শার্লিন ফারজানা। এরপর দীর্ঘ বিরতির পর ‘সন্দেশ’-এর মাধ্যমে আবারও বড় পর্দায় ফিরছেন তারা। বিশেষ করে বিয়ের পর অভিনয় থেকে দূরে থাকা শার্লিনের জন্য এই সিনেমা হয়ে উঠছে প্রত্যাবর্তনের গুরুত্বপূর্ণ মাইলফলক। সৈকত রায় পরিচালিত ‘সন্দেশ’ সিনেমার কাজ ইতিমধ্যেই শেষ পর্যায়ে। নির্মাতা জানিয়েছেন, ছবিটি নিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দিকে এগোচ্ছেন তারা। দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনাও রয়েছে আগামী বছর। নির্মাতা সৈকত রায়ের ভাষ্য, গত বছরের ডিসেম্বরে শুরু হওয়া শুটিং এখন সম্পূর্ণ শেষ। বর্তমানে চলছে ডাবিং ও পোস্ট-প্রোডাকশনের কাজ। কিছু প্যাচওয়ার্ক শুটিং বাকি থাকলেও আগামী দুই মাসের মধ্যেই পুরো কাজ শেষ হবে বলে আশা করছেন তিনি। তিনি আরও জানান, ‘সন্দেশ’ ছবির যাত্রা শুরু করতে চান চলচ্চিত্র উৎসব দিয়েই। কাজ শেষ হলেই ছবিটি বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে পাঠানো হবে। এরপর পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী বছর দেশে মুক্তি পাবে। গল্পের কেন্দ্রে রয়েছেন একজন লেখক। সেই চরিত্রে অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ। তার স্ত্রীর ভূমিকায় দেখা যাবে শার্লিন ফারজ

আবারও বড় পর্দায় ফিরছেন বর্ষণ-শার্লিন

সেই ২০২০ সালে মুক্তি পাওয়া ‌‘ঊনপঞ্চাশ বাতাস’ ছবিতে জুটি বেঁধেছিলেন ইমতিয়াজ বর্ষণ ও শার্লিন ফারজানা। এরপর দীর্ঘ বিরতির পর ‘সন্দেশ’-এর মাধ্যমে আবারও বড় পর্দায় ফিরছেন তারা। বিশেষ করে বিয়ের পর অভিনয় থেকে দূরে থাকা শার্লিনের জন্য এই সিনেমা হয়ে উঠছে প্রত্যাবর্তনের গুরুত্বপূর্ণ মাইলফলক।

সৈকত রায় পরিচালিত ‘সন্দেশ’ সিনেমার কাজ ইতিমধ্যেই শেষ পর্যায়ে। নির্মাতা জানিয়েছেন, ছবিটি নিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দিকে এগোচ্ছেন তারা। দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনাও রয়েছে আগামী বছর।

নির্মাতা সৈকত রায়ের ভাষ্য, গত বছরের ডিসেম্বরে শুরু হওয়া শুটিং এখন সম্পূর্ণ শেষ। বর্তমানে চলছে ডাবিং ও পোস্ট-প্রোডাকশনের কাজ। কিছু প্যাচওয়ার্ক শুটিং বাকি থাকলেও আগামী দুই মাসের মধ্যেই পুরো কাজ শেষ হবে বলে আশা করছেন তিনি।

তিনি আরও জানান, ‘সন্দেশ’ ছবির যাত্রা শুরু করতে চান চলচ্চিত্র উৎসব দিয়েই। কাজ শেষ হলেই ছবিটি বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে পাঠানো হবে। এরপর পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী বছর দেশে মুক্তি পাবে।

গল্পের কেন্দ্রে রয়েছেন একজন লেখক। সেই চরিত্রে অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ। তার স্ত্রীর ভূমিকায় দেখা যাবে শার্লিন ফারজানাকে। এছাড়া বাবা-মায়ের চরিত্রে অভিনয় করেছেন নরেশ ভূঁইয়া ও শিল্পী সরকার অপু।

নির্মাতার মতে, এটি মূলত একজন লেখকের পারিবারিক ও মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের গল্প। একইসঙ্গে মানুষের অন্তর্লোকে লুকিয়ে থাকা লোভ-লালসা ও মুখোশধারী জীবনের প্রভাব উঠে আসবে সিনেমায়। পুরো গল্পটি ঢাকা শহরকে কেন্দ্র করে নির্মিত একটি পারিবারিক নাট্যধর্মী চলচ্চিত্র।

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow