আবারও ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ

নারী সাফের ড্র হয়েছে আজ বুধবার। ঢাকা কার্যালয়ে অনুষ্ঠিত এই ড্র শেষে একই গ্রুপে রাখা হয়েছে বাংলাদেশ-ভারতকে। এর ফলে আবারও ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশের মেয়েরা।  এবারের নারী সাফে অংশ নিচ্ছে ৬ দল। দুই গ্রুপে ভাগ করা হয়েছে। প্রত্যেক গ্রুপে তিনটি করে দল রয়েছে। কোন দল কোন গ্রুপে পড়েছে, ড্র শেষে সাফ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে নিশ্চিত করেছে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত আর মালদ্বীপ। ‘এ’ গ্রুপে রয়েছে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। আগামী ২৫ মে থেকে শুরু হতে যাওয়া নারী সাফ টুর্নামেন্ট চলবে ৬ জুন পর্যন্ত। বাংলাদেশের মেয়েরা এবার নামবে সাফে হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে। ২০২২ ও ২০২৪ সালে সবশেষ দুইবারই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। দুইবারই মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমারা নেপালকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছেন। সেই দুই ফাইনালই হয়েছে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায়। এর আগে ভারত প্রথম পাঁচবারের প্রত্যেকবারই চ্যাম্পিয়ন হয়েছে। ২০২৬ নারী সাফের ড্রয়ের আগে ফিফা নারী ফুটবল দলের র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে। র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ আগের মতোই ১১২ নম্বরে অবস্থান করছে। তবে তাদের রেটিং কমেছে ৪.৮৭। বর্তমানে বাংলাদেশের রে

আবারও ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ

নারী সাফের ড্র হয়েছে আজ বুধবার। ঢাকা কার্যালয়ে অনুষ্ঠিত এই ড্র শেষে একই গ্রুপে রাখা হয়েছে বাংলাদেশ-ভারতকে। এর ফলে আবারও ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশের মেয়েরা। 

এবারের নারী সাফে অংশ নিচ্ছে ৬ দল। দুই গ্রুপে ভাগ করা হয়েছে। প্রত্যেক গ্রুপে তিনটি করে দল রয়েছে। কোন দল কোন গ্রুপে পড়েছে, ড্র শেষে সাফ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে নিশ্চিত করেছে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত আর মালদ্বীপ। ‘এ’ গ্রুপে রয়েছে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। আগামী ২৫ মে থেকে শুরু হতে যাওয়া নারী সাফ টুর্নামেন্ট চলবে ৬ জুন পর্যন্ত।

বাংলাদেশের মেয়েরা এবার নামবে সাফে হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে। ২০২২ ও ২০২৪ সালে সবশেষ দুইবারই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। দুইবারই মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমারা নেপালকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছেন। সেই দুই ফাইনালই হয়েছে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায়। এর আগে ভারত প্রথম পাঁচবারের প্রত্যেকবারই চ্যাম্পিয়ন হয়েছে।

২০২৬ নারী সাফের ড্রয়ের আগে ফিফা নারী ফুটবল দলের র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে। র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ আগের মতোই ১১২ নম্বরে অবস্থান করছে। তবে তাদের রেটিং কমেছে ৪.৮৭। বর্তমানে বাংলাদেশের রেটিং ১১৬৫.৫৭। মার্চে অনুষ্ঠিত নারী এশিয়ান কাপে ‘বি’ গ্রুপে মিলি আক্তার-আফঈদা খন্দকাররা খেলেছেন চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তানের বিপক্ষে। তিনটি ম্যাচেই হেরেছে বাংলাদেশ। পুরো টুর্নামেন্টে কোনো গোল না দিয়ে বিপরীতে ১১ গোল হজম করেছে।

‘এ’ গ্রুপের দল 

নেপাল, ভুটান এবং শ্রীলঙ্কা।

‘বি’ গ্রুপের দল

বাংলাদেশ, ভারত এবং মালদ্বীপ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow