আবারও লেবাননে ইসরায়েলি বিমান হামলা

দক্ষিণ লেবাননের একটি শহরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত একজন নিহত এবং একজন আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘লেবানন জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ)’ এ তথ্য জানিয়েছে। ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির পর আন্তর্জাতিক চাপ সত্বেও ইসরায়েল আবার হামলা করল।  শুক্রবার আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সূত্র হামলার খবরটি নিশ্চিত করেছে। ইসরায়েলের বাহিনী এর সঙ্গে যুক্ত।  প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণাঞ্চলের হানাউইয়া শহরে চালানো এই বিমান হামলায় হতাহতের ঘটনা ঘটে। এছাড়াও, ইসরায়েলি বাহিনী সীমান্তবর্তী শহর আইতা আল-শাবের আবাসিক এলাকাগুলোতে বিস্ফোরণ ঘটিয়েছে বলে জানানো হয়েছে। এদিকে, টাইর জেলার অন্তত তিনটি এলাকায় ইসরায়েলি আর্টিলারি থেকে গোলাবর্ষণের খবর পাওয়া গেছে, যা ওই অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। স্থানীয় সূত্রগুলো বলছে, চলমান এই হামলার কারণে সীমান্তবর্তী এলাকাগুলোতে আতঙ্ক বিরাজ করছে এবং পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।

আবারও লেবাননে ইসরায়েলি বিমান হামলা

দক্ষিণ লেবাননের একটি শহরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত একজন নিহত এবং একজন আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘লেবানন জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ)’ এ তথ্য জানিয়েছে। ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির পর আন্তর্জাতিক চাপ সত্বেও ইসরায়েল আবার হামলা করল। 

শুক্রবার আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সূত্র হামলার খবরটি নিশ্চিত করেছে। ইসরায়েলের বাহিনী এর সঙ্গে যুক্ত। 

প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণাঞ্চলের হানাউইয়া শহরে চালানো এই বিমান হামলায় হতাহতের ঘটনা ঘটে। এছাড়াও, ইসরায়েলি বাহিনী সীমান্তবর্তী শহর আইতা আল-শাবের আবাসিক এলাকাগুলোতে বিস্ফোরণ ঘটিয়েছে বলে জানানো হয়েছে।

এদিকে, টাইর জেলার অন্তত তিনটি এলাকায় ইসরায়েলি আর্টিলারি থেকে গোলাবর্ষণের খবর পাওয়া গেছে, যা ওই অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।

স্থানীয় সূত্রগুলো বলছে, চলমান এই হামলার কারণে সীমান্তবর্তী এলাকাগুলোতে আতঙ্ক বিরাজ করছে এবং পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow