আবারও ‘শাটডাউন’ যুক্তরাষ্ট্রে

দীর্ঘ নাটকীয়তা ও শেষ মুহূর্তের আলোচনার পর মার্কিন সিনেটে একটি তহবিল চুক্তি অনুমোদিত হলেও কারিগরি জটিলতার কারণে যুক্তরাষ্ট্রে আবারও আংশিক সরকারি শাটডাউন শুরু হয়েছে। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত থেকেই এই অচলাবস্থা কার্যকর হয়। সিনেটে চুক্তিটি পাস হলেও প্রতিনিধি পরিষদ (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) তখন অধিবেশনে না থাকায় বিলটির চূড়ান্ত অনুমোদন আটকে যায়। এর ফলে সাময়িকভাবে সরকারি তহবিলে শূন্যতা তৈরি হয় এবং শাটডাউন অনিবার্য হয়ে ওঠে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাটদের মধ্যে হওয়া সমঝোতা অনুযায়ী, অধিকাংশ সরকারি সংস্থার জন্য আগামী সেপ্টেম্বর পর্যন্ত তহবিল বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অভিবাসন বিভাগ বা হোমল্যান্ড সিকিউরিটি ইস্যুতে সমঝোতা হয়নি, যা সবচেয়ে বিতর্কিত বিষয়ে পরিণত হয়েছে। মিনিয়াপলিসে ফেডারেল এজেন্টদের গুলিতে দুই মার্কিন নাগরিক নিহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ ডেমোক্র্যাটরা অভিবাসন আইন প্রয়োগে অতিরিক্ত অর্থ বরাদ্দে আপত্তি জানান। এর পরিপ্রেক্ষিতে পুরো বিভাগ বন্ধ না করে আপাতত মাত্র দুই সপ্তাহের জন্য জরুরি তহবিল দেওয়ার সিদ্ধান্ত হয়, যাতে এই সময়ের মধ্যে নীতিগ

আবারও ‘শাটডাউন’ যুক্তরাষ্ট্রে

দীর্ঘ নাটকীয়তা ও শেষ মুহূর্তের আলোচনার পর মার্কিন সিনেটে একটি তহবিল চুক্তি অনুমোদিত হলেও কারিগরি জটিলতার কারণে যুক্তরাষ্ট্রে আবারও আংশিক সরকারি শাটডাউন শুরু হয়েছে।

পূর্বনির্ধারিত সময় অনুযায়ী শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত থেকেই এই অচলাবস্থা কার্যকর হয়। সিনেটে চুক্তিটি পাস হলেও প্রতিনিধি পরিষদ (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) তখন অধিবেশনে না থাকায় বিলটির চূড়ান্ত অনুমোদন আটকে যায়। এর ফলে সাময়িকভাবে সরকারি তহবিলে শূন্যতা তৈরি হয় এবং শাটডাউন অনিবার্য হয়ে ওঠে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাটদের মধ্যে হওয়া সমঝোতা অনুযায়ী, অধিকাংশ সরকারি সংস্থার জন্য আগামী সেপ্টেম্বর পর্যন্ত তহবিল বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অভিবাসন বিভাগ বা হোমল্যান্ড সিকিউরিটি ইস্যুতে সমঝোতা হয়নি, যা সবচেয়ে বিতর্কিত বিষয়ে পরিণত হয়েছে।

মিনিয়াপলিসে ফেডারেল এজেন্টদের গুলিতে দুই মার্কিন নাগরিক নিহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ ডেমোক্র্যাটরা অভিবাসন আইন প্রয়োগে অতিরিক্ত অর্থ বরাদ্দে আপত্তি জানান। এর পরিপ্রেক্ষিতে পুরো বিভাগ বন্ধ না করে আপাতত মাত্র দুই সপ্তাহের জন্য জরুরি তহবিল দেওয়ার সিদ্ধান্ত হয়, যাতে এই সময়ের মধ্যে নীতিগত পরিবর্তন নিয়ে নতুন করে আলোচনা করা যায়।

এক বছরের ব্যবধানে এটি যুক্তরাষ্ট্রে দ্বিতীয়বারের মতো সরকারি শাটডাউন। মাত্র ১১ সপ্তাহ আগেই দেশটির ইতিহাসের দীর্ঘতম ৪৩ দিনের শাটডাউন শেষ হয়েছিল। যদিও এবারের শাটডাউন দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা তুলনামূলকভাবে কম, কারণ প্রতিনিধি পরিষদ আগামী সোমবার (২ ফেব্রুয়ারি) অধিবেশনে ফিরছে এবং তখন বিলটি পাস হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবুও পরিস্থিতির প্রেক্ষিতে হোয়াইট হাউস থেকে প্রতিরক্ষা, শিক্ষা ও পরিবহনসহ একাধিক বিভাগকে শাটডাউন সংক্রান্ত প্রস্তুতি কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মীদের কর্মস্থলে উপস্থিত থেকে শাটডাউন-সংক্রান্ত প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

সিনেটের মাইনরিটি লিডার চাক শুমার জানিয়েছেন, অভিবাসন এনফোর্সমেন্ট এজেন্টদের কর্মকাণ্ডে স্বচ্ছতা আনতে এবং তাদের ‘গোপন পুলিশি’ কায়দা বন্ধ করতে ডেমোক্র্যাটরা অনড় অবস্থানে রয়েছে। 

গত সপ্তাহে মিনিয়াপলিসে আইসিইউ নার্স অ্যালেক্স প্রেত্তি ফেডারেল এজেন্টের গুলিতে নিহত হওয়ার পর থেকে রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় পক্ষের আইনপ্রণেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। বিচার বিভাগ ইতিমধ্যেই ওই হত্যাকাণ্ডের ঘটনায় একটি নাগরিক অধিকার তদন্ত শুরু করেছে। ট্রাম্প তার দলের আইনপ্রণেতাদের এই চুক্তির পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে দ্রুত এই সংকটের অবসান ঘটে।

সূত্র: বিবিসি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow