আবাসন পরিদপ্তরে নতুন পরিচালক, জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরে ডিজি নিয়োগ
সরকারি আবাসন পরিদপ্তর, জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর, রাজশাহী ওয়াসার শীর্ষ পদে পরিবর্তন এনেছে সরকার। এই রদবদল এনে বৃহস্পতিবার (১১ জুন) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দীনের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। তার চুক্তি বাতিল করে বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তিনি গত বছরের ১২ ফেব্রুয়ারি দুই বছরের জন্য এ পদে চুক্তিতে নিয়োগ পেয়েছিলেন। অন্যদিকে অবসরে যাওয়ার সুবিধার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব ফারুক আহম্মেদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। ঢাকা ওয়াসার অপব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুল হককে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে। ঢাকা ওয়াসার নতুন উপ-ব্যস্থাপনা পরিচালক হয়েছেন বাংলাদেশ পাটকল করপোরেশনের পরিচালক (যুগ্ম সচিব) এরশাদ হোসেন খান। এজন্য তার চাকরি স্থানীয় সরকার বিভাগের ন্যস্ত করা হয়েছে। সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক নিয়োগ পেয়েছে
সরকারি আবাসন পরিদপ্তর, জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর, রাজশাহী ওয়াসার শীর্ষ পদে পরিবর্তন এনেছে সরকার। এই রদবদল এনে বৃহস্পতিবার (১১ জুন) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দীনের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। তার চুক্তি বাতিল করে বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তিনি গত বছরের ১২ ফেব্রুয়ারি দুই বছরের জন্য এ পদে চুক্তিতে নিয়োগ পেয়েছিলেন।
অন্যদিকে অবসরে যাওয়ার সুবিধার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব ফারুক আহম্মেদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
ঢাকা ওয়াসার অপব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুল হককে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে। ঢাকা ওয়াসার নতুন উপ-ব্যস্থাপনা পরিচালক হয়েছেন বাংলাদেশ পাটকল করপোরেশনের পরিচালক (যুগ্ম সচিব) এরশাদ হোসেন খান। এজন্য তার চাকরি স্থানীয় সরকার বিভাগের ন্যস্ত করা হয়েছে।
সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক নিয়োগ পেয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. জহিরুল ইসলাম খান। এ নিয়োগ দিয়ে তার চাকরি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
এছাড়া জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম-সচিব ডি এম আতিকুর রহমান। এজন্য তার চাকরি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
আতিকুর রহমানকে নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৭ জুনের মধ্যে তিনি নতুন কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় তিনি ওইদিন তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।
রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ পেয়েছেন রাজশাহী কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক শাহানা আখতার জাহান। এজন্য তার চাকরি স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হয়েছে। তিনিও ১৭ জুনের মধ্যে তিনি নতুন কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় তিনি ওইদিন তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (যুগ্ম-সচিব) এস এম তুহিনুর আলমকে পরবর্তী পদানোর জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ন্যস্ত করা হয়েছে। ১৬ জুনের মধ্যে তিনি নতুন কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় তিনি ওইদিন তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।
আরএমএম/জেএইচ
What's Your Reaction?