আবাসিক হোটেল থেকে আটক ১৪

চট্টগ্রামের আনোয়ারার পারকি সমুদ্র সৈকতে ‘সাগর ছাঁয়া’ নামের একটি আবাসিক হোটেল থেকে ১৪ জন যুবক-যুবতীকে আটক করেছে পুলিশ। রোববার (৫ এপ্রিল) দুপুর ২টার দিকে কর্ণফুলী থানার বন্দর পুলিশ তাদের আটক করে। আটকরা সবাই কর্ণফুলী ও বাঁশখালী উপজেলার বাসিন্দা।  বিষয়টি নিশ্চিত করেন বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল্লাহ আল নোমান। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে সাগর ছায়া আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপ চলে আসছে। এর আগে গত ১৯ ডিসেম্বর পারকি সমুদ্র সৈকতের রয়্যাল কমিউনিটি সেন্টার ও হোটেল সাগর ছায়া হোটেলের ম্যানেজার তুলাশ দাশকে (৪০) গ্রেপ্তার করে কারাগারে পাঠান পুলিশ। হোটেলটির বিরুদ্ধে প্রভাব বিস্তার করে পারকি সমুদ্র সৈকতে সরকারি জমিতে হোটেল সাগর ছায়ার সড়ক নির্মাণের অভিযোগও রয়েছে। স্থানীয় ও পর্যটকদের অভিযোগ, বাঁশখালী এলাকার এহসানের চট্টগ্রামের বাকলিয়া থানা এলাকার চাক্তাই ভেড়া মার্কেট সংলগ্ন ‘স্বপ্নীল আবাসিক হোটেল’ এ অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে তরুণ-তরুণীকে আটক করে। এ ছাড়াও পারকি সমুদ্র দিয়ে আসা রোহিঙ্গা নারীরাও তার হোটেলে আশ্রয় নেয় বলে অভিযোগ রয়েছে। এ বষিয়ে জানতে চাইলে সাগর

আবাসিক হোটেল থেকে আটক ১৪

চট্টগ্রামের আনোয়ারার পারকি সমুদ্র সৈকতে ‘সাগর ছাঁয়া’ নামের একটি আবাসিক হোটেল থেকে ১৪ জন যুবক-যুবতীকে আটক করেছে পুলিশ। রোববার (৫ এপ্রিল) দুপুর ২টার দিকে কর্ণফুলী থানার বন্দর পুলিশ তাদের আটক করে। আটকরা সবাই কর্ণফুলী ও বাঁশখালী উপজেলার বাসিন্দা। 

বিষয়টি নিশ্চিত করেন বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল্লাহ আল নোমান।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে সাগর ছায়া আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপ চলে আসছে। এর আগে গত ১৯ ডিসেম্বর পারকি সমুদ্র সৈকতের রয়্যাল কমিউনিটি সেন্টার ও হোটেল সাগর ছায়া হোটেলের ম্যানেজার তুলাশ দাশকে (৪০) গ্রেপ্তার করে কারাগারে পাঠান পুলিশ। হোটেলটির বিরুদ্ধে প্রভাব বিস্তার করে পারকি সমুদ্র সৈকতে সরকারি জমিতে হোটেল সাগর ছায়ার সড়ক নির্মাণের অভিযোগও রয়েছে।

স্থানীয় ও পর্যটকদের অভিযোগ, বাঁশখালী এলাকার এহসানের চট্টগ্রামের বাকলিয়া থানা এলাকার চাক্তাই ভেড়া মার্কেট সংলগ্ন ‘স্বপ্নীল আবাসিক হোটেল’ এ অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে তরুণ-তরুণীকে আটক করে। এ ছাড়াও পারকি সমুদ্র দিয়ে আসা রোহিঙ্গা নারীরাও তার হোটেলে আশ্রয় নেয় বলে অভিযোগ রয়েছে।

এ বষিয়ে জানতে চাইলে সাগর ছায়ার মালিক এহসান আটকের বিষয়টি স্বীকার করে বলেন, আটকদের সন্দেহজনকভাবে ধরে নিয়ে গেছে, তাদের কাগজপত্র রয়েছে।

বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল্লাহ আল-নোমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪ জন নারী-পুরুষকে আটক করা হয়। তাদের আদালতে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow