আবাসিক হোটেলে মিলল নারীর গলাকাটা মরদেহ, উধাও মালিক-কর্মচারী
পাবনা পৌর এলাকার একটি আবাসিক হোটেল থেকে এক অজ্ঞাত এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) দুপুর সাড়ে ৩টার দিকে শহরের ‘নন্দর গলি’ এলাকায় অবস্থিত আবাসিক লাকী হোটেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত নিহতের নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে হোটেলের তৃতীয় তলার করিডোরে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে আশপাশের মানুষের মনে সন্দেহের সৃষ্টি হয়। খবর পেয়ে পাবনা সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একটি তালাবদ্ধ কক্ষের দরজা খুলে ভেতরে ওই নারীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে। ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে। বর্তমানে জেলা পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহের কাজ করছে। তিনি আরও জানান, মরদেহ উদ্ধারের পর থেকেই হোটেলের মালিক ও কর্মচারীরা গা-ঢাকা দিয়েছেন। ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ডের পর তারা পালিয়েছেন। হোটেলের রেজিস্ট্রার খাতা ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত এবং অভিযুক্তদের গ্রেপ্ত
পাবনা পৌর এলাকার একটি আবাসিক হোটেল থেকে এক অজ্ঞাত এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) দুপুর সাড়ে ৩টার দিকে শহরের ‘নন্দর গলি’ এলাকায় অবস্থিত আবাসিক লাকী হোটেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তবে এখন পর্যন্ত নিহতের নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে হোটেলের তৃতীয় তলার করিডোরে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে আশপাশের মানুষের মনে সন্দেহের সৃষ্টি হয়। খবর পেয়ে পাবনা সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একটি তালাবদ্ধ কক্ষের দরজা খুলে ভেতরে ওই নারীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে। বর্তমানে জেলা পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহের কাজ করছে।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধারের পর থেকেই হোটেলের মালিক ও কর্মচারীরা গা-ঢাকা দিয়েছেন। ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ডের পর তারা পালিয়েছেন। হোটেলের রেজিস্ট্রার খাতা ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
What's Your Reaction?