আবুধাবিতে ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ধ্বংসাবশেষ পড়ে প্রবাসীসহ আহত ১২
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় ধ্বংসাবশেষ পড়ে অন্তত ১২ জন আহত হয়েছেন। সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, আহতদের মধ্যে সাতজন নেপালের নাগরিক। তাদের একজন গুরুতরভাবে আহত হয়েছেন। শুক্রবার আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এ ছাড়া ভারতের পাঁচজন নাগরিকও রাজধানীর আজবান এলাকায় আহত হয়েছেন বলে জানানো হয়। ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিকে কুয়েতে র্যাপিড সেন্ট্রি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করবে ব্রিটিশরা। ইরানি হামলা প্রতিহতে শিগগির এ ব্যবস্থা মোতায়েন করা হবে। শুক্রবার (৩ এপ্রিল) এ ঘোষণা আসে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতের মিনা আল-আহমাদি তেল পরিশোধনাগারে হামলার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং কুয়েতের আমির শেখ মিশাল আল-আহমেদ আল সাবাহ ফোনে কথা বলেছেন। এরপরই আকাশ প্রতিরক্ষা মোতায়েনের ব্যাপারে সিদ্ধান্ত হয়। এর আগে শুক্রবার (৩ এপ্রিল) সকালে কুয়েতের তেল শোধনাগার, বিদ্যুৎ কেন্দ্র এবং পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলা চালিয়েছে ইরান। এ ঘটনায় চরম উত্তেজ
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় ধ্বংসাবশেষ পড়ে অন্তত ১২ জন আহত হয়েছেন। সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, আহতদের মধ্যে সাতজন নেপালের নাগরিক। তাদের একজন গুরুতরভাবে আহত হয়েছেন।
শুক্রবার আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এ ছাড়া ভারতের পাঁচজন নাগরিকও রাজধানীর আজবান এলাকায় আহত হয়েছেন বলে জানানো হয়।
ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এদিকে কুয়েতে র্যাপিড সেন্ট্রি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করবে ব্রিটিশরা। ইরানি হামলা প্রতিহতে শিগগির এ ব্যবস্থা মোতায়েন করা হবে।
শুক্রবার (৩ এপ্রিল) এ ঘোষণা আসে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতের মিনা আল-আহমাদি তেল পরিশোধনাগারে হামলার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং কুয়েতের আমির শেখ মিশাল আল-আহমেদ আল সাবাহ ফোনে কথা বলেছেন। এরপরই আকাশ প্রতিরক্ষা মোতায়েনের ব্যাপারে সিদ্ধান্ত হয়।
এর আগে শুক্রবার (৩ এপ্রিল) সকালে কুয়েতের তেল শোধনাগার, বিদ্যুৎ কেন্দ্র এবং পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলা চালিয়েছে ইরান। এ ঘটনায় চরম উত্তেজনার মধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেছেন, কুয়েতের তেল পরিশোধনাগারে হামলার নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী তার টেলিফোন আলাপ শুরু করেন। তিনি কুয়েতের নেতাকে আশ্বস্ত করেন যুক্তরাজ্য মধ্যপ্রাচ্যে কুয়েত এবং মিত্রদের পাশে রয়েছে।
What's Your Reaction?