আবেগঘন কণ্ঠে রোনালদো জানালেন, ‘এটাই আমার শেষ বিশ্বকাপ’

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে স্পেনের বিপক্ষে ম্যাচের আগে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড নিশ্চিত করেছেন, চলমান বিশ্বকাপই তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। সংবাদ সম্মেলনে রোনালদো বলেন, ‘হ্যাঁ, এটাই আমার শেষ বিশ্বকাপ। তাই প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করতে চাই। তবে আমি আশা করি, আগামীকালের ম্যাচটি যেন বিশ্বকাপে আমার শেষ ম্যাচ না হয়।’ দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ফুটবলে রাজত্ব করা রোনালদো এবারও পর্তুগালের অন্যতম ভরসা। তবে শেষ বিশ্বকাপে দলের হয়ে আরও কিছু দূর এগিয়ে যাওয়াই তার প্রধান লক্ষ্য। স্পেনের বিপক্ষে ম্যাচ নিয়ে নিজের অনুভূতির কথাও জানান পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে যেমন বিশেষ অনুভূতি হয়েছিলো এবারও তেমন কিছু অনুভব করছেন কি না, এমন প্রশ্নের জবাবে হাস্যরসের সুরে রোনালদো বলেন, ‘এটা আমি শুধু ম্যাচের দিনই অনুভব করি। মনে হয় ওপর থেকে সেই অনুভূতিটা নেমে আসে। তখন শরীর কাঁপে, ঘাম হয়। এখনও তেমন কিছু অনুভব করিনি। কাল অনুভব করবো... অথবা নাও করতে পারি, দেখা যাক। সাধার

আবেগঘন কণ্ঠে রোনালদো জানালেন, ‘এটাই আমার শেষ বিশ্বকাপ’

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে স্পেনের বিপক্ষে ম্যাচের আগে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড নিশ্চিত করেছেন, চলমান বিশ্বকাপই তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।

সংবাদ সম্মেলনে রোনালদো বলেন, ‘হ্যাঁ, এটাই আমার শেষ বিশ্বকাপ। তাই প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করতে চাই। তবে আমি আশা করি, আগামীকালের ম্যাচটি যেন বিশ্বকাপে আমার শেষ ম্যাচ না হয়।’

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ফুটবলে রাজত্ব করা রোনালদো এবারও পর্তুগালের অন্যতম ভরসা। তবে শেষ বিশ্বকাপে দলের হয়ে আরও কিছু দূর এগিয়ে যাওয়াই তার প্রধান লক্ষ্য।

স্পেনের বিপক্ষে ম্যাচ নিয়ে নিজের অনুভূতির কথাও জানান পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে যেমন বিশেষ অনুভূতি হয়েছিলো এবারও তেমন কিছু অনুভব করছেন কি না, এমন প্রশ্নের জবাবে হাস্যরসের সুরে রোনালদো বলেন, ‘এটা আমি শুধু ম্যাচের দিনই অনুভব করি। মনে হয় ওপর থেকে সেই অনুভূতিটা নেমে আসে। তখন শরীর কাঁপে, ঘাম হয়। এখনও তেমন কিছু অনুভব করিনি। কাল অনুভব করবো... অথবা নাও করতে পারি, দেখা যাক। সাধারণত ম্যাচের দিনই এমন অনুভূতি আসে।’

বিশ্বকাপকে বিদায় জানানোর ঘোষণা দিলেও আপাতত অবসরের চিন্তা নয়, বরং স্পেনকে হারিয়ে পর্তুগালকে কোয়ার্টার ফাইনালে তোলাই রোনালদোর একমাত্র লক্ষ্য।

আরআর/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow