আবেগঘন বার্তায় টটেনহ্যামকে বিদায় রোমেরোর
টটেনহ্যাম হটস্পারের অধিনায়ক ক্রিশ্চিয়ান রোমেরো শুক্রবার ক্লাবকে বিদায় জানিয়েছেন। খুব শিগগিরই তার অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দেওয়ার কথা রয়েছে। আর্জেন্টিনার এই ডিফেন্ডার ২০২১ সালে টটেনহ্যামে যোগ দেন এবং গত বছর ক্লাবটির অধিনায়ক হিসেবে দায়িত্ব পান। উত্তর লন্ডনে পাঁচ বছর কাটানোর পর শুক্রবার ইনস্টাগ্রামে ক্লাব ও সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বিদায়ী বার্তা দেন তিনি। রোমেরো লিখেছেন, ‘আমাদের একসঙ্গে কাটানো সময় ও অর্জনগুলোর জন্য আমার হৃদয়জুড়ে স্মৃতি এবং অনেক গর্ব নিয়ে আমি বিদায় নিচ্ছি।’ ২০২৪-২৫ মৌসুমে টটেনহ্যামকে ইউরোপা লিগ জিততে সাহায্য করেন রোমেরো। ২০০৮ সালের পর এটি ছিল ক্লাবটির প্রথম শিরোপা। ওই আসরে উয়েফার সেরা খেলোয়াড়ের পুরস্কারও পান তিনি। প্রতিবেদন অনুযায়ী, অতিরিক্ত সুযোগ-সুবিধাসহ প্রায় ৪০ মিলিয়ন ইউরোতে রোমেরোকে আতলেতিকো মাদ্রিদের কাছে বিক্রির বিষয়ে চুক্তি করেছে টটেনহ্যাম। বিদায়ী বার্তায় রোমেরো আরও লিখেছেন, ‘একসময় আমি ছিলাম তোমাদেরই একজন। আজ বিদায় নিচ্ছি, তবে চিরকাল তোমাদেরই একজন হয়ে থাকবো।’ আইএন
টটেনহ্যাম হটস্পারের অধিনায়ক ক্রিশ্চিয়ান রোমেরো শুক্রবার ক্লাবকে বিদায় জানিয়েছেন। খুব শিগগিরই তার অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দেওয়ার কথা রয়েছে।
আর্জেন্টিনার এই ডিফেন্ডার ২০২১ সালে টটেনহ্যামে যোগ দেন এবং গত বছর ক্লাবটির অধিনায়ক হিসেবে দায়িত্ব পান। উত্তর লন্ডনে পাঁচ বছর কাটানোর পর শুক্রবার ইনস্টাগ্রামে ক্লাব ও সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বিদায়ী বার্তা দেন তিনি।
রোমেরো লিখেছেন, ‘আমাদের একসঙ্গে কাটানো সময় ও অর্জনগুলোর জন্য আমার হৃদয়জুড়ে স্মৃতি এবং অনেক গর্ব নিয়ে আমি বিদায় নিচ্ছি।’
২০২৪-২৫ মৌসুমে টটেনহ্যামকে ইউরোপা লিগ জিততে সাহায্য করেন রোমেরো। ২০০৮ সালের পর এটি ছিল ক্লাবটির প্রথম শিরোপা। ওই আসরে উয়েফার সেরা খেলোয়াড়ের পুরস্কারও পান তিনি।
প্রতিবেদন অনুযায়ী, অতিরিক্ত সুযোগ-সুবিধাসহ প্রায় ৪০ মিলিয়ন ইউরোতে রোমেরোকে আতলেতিকো মাদ্রিদের কাছে বিক্রির বিষয়ে চুক্তি করেছে টটেনহ্যাম।
বিদায়ী বার্তায় রোমেরো আরও লিখেছেন, ‘একসময় আমি ছিলাম তোমাদেরই একজন। আজ বিদায় নিচ্ছি, তবে চিরকাল তোমাদেরই একজন হয়ে থাকবো।’
আইএন
What's Your Reaction?