আম আদমি পার্টির নেতাকে প্রকাশ্য গুলি করে হত্যা

প্রকাশ্য দিবালোকে আম আদমি পার্টির (এএপি) নেতা লাকি ওবেরয়কে গুলি করে হত্যা করা হয়েছে। ভারতের পাঞ্জাব রাজ্যে শুক্রবার জালন্ধর শহরের মডেল টাউন এলাকার একটি গুরুদুয়ারার বাইরে এ ঘটনা ঘটে। প্রাথমিক তথ্যমতে, গুরুদুয়ারার বাইরে নিজের গাড়ি পার্ক করার সময় বাইকে থাকা অজ্ঞাত পরিচয়ের হামলাকারীরা ওবেরয়কে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে। এ সময় তার শরীরে অন্তত পাঁচটি গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানান। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং তদন্ত শুরু করে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে তৎপরতা চালানো হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। জানা গেছে, লাকি ওবেরয়ের স্ত্রী এর আগে আম আদমি পার্টির প্রার্থী হিসেবে পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তবে তিনি নির্বাচনে জয়ী হতে পারেননি। এদিকে, জালন্ধরে এএপি নেতার প্রকাশ্য দিবালোকে হত্যাকাণ্ডের ঘটনায় রাজ্য রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পাঞ্জাব বিধানসভার বিরোধীদলীয় নেতা প্রতাপ সিং বাজওয়া রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন। এক্স (সাবেক টুইটার)-এ দ

আম আদমি পার্টির নেতাকে প্রকাশ্য গুলি করে হত্যা

প্রকাশ্য দিবালোকে আম আদমি পার্টির (এএপি) নেতা লাকি ওবেরয়কে গুলি করে হত্যা করা হয়েছে। ভারতের পাঞ্জাব রাজ্যে শুক্রবার জালন্ধর শহরের মডেল টাউন এলাকার একটি গুরুদুয়ারার বাইরে এ ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্যমতে, গুরুদুয়ারার বাইরে নিজের গাড়ি পার্ক করার সময় বাইকে থাকা অজ্ঞাত পরিচয়ের হামলাকারীরা ওবেরয়কে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে। এ সময় তার শরীরে অন্তত পাঁচটি গুলি লাগে।

গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানান।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং তদন্ত শুরু করে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে তৎপরতা চালানো হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

জানা গেছে, লাকি ওবেরয়ের স্ত্রী এর আগে আম আদমি পার্টির প্রার্থী হিসেবে পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তবে তিনি নির্বাচনে জয়ী হতে পারেননি।

এদিকে, জালন্ধরে এএপি নেতার প্রকাশ্য দিবালোকে হত্যাকাণ্ডের ঘটনায় রাজ্য রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পাঞ্জাব বিধানসভার বিরোধীদলীয় নেতা প্রতাপ সিং বাজওয়া রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন।

এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, “মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের শাসনে পাঞ্জাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। জালন্ধরের একটি গুরুদুয়ারার বাইরে শাসক দলের নেতা লাকি ওবেরয়ের প্রকাশ্য দিবালোকে হত্যাকাণ্ড ভয়াবহ বাস্তবতাই তুলে ধরে। যদি শাসক দলের নেতারাই নিরাপদ না থাকেন, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?”

ঘটনাটি পাঞ্জাবের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow