‘আম কুড়াতে’ গিয়ে পুকুরে পড়ে ৮৫ বছরের বৃদ্ধের মৃত্যু
বগুড়ার দুপচাঁচিয়ায় আম কুড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মকবুল হোসেন (৮৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) দিনগত রাতের কোনো এক সময়ে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আলতাফনগর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মকবুল হোসেন আলতাফনগর বাজার এলাকার মৃত আলিম উদ্দিন প্রামাণিকের ছেলে। তিনি দীর্ঘ ১৫-১৬ বছর ধরে ওই এলাকার প্রবাসী শফিকুল ইসলামের টিনশেড বাড়িতে স্ত্রীসহ বসবাস করে আসছিলেন। স্থানীয়রা জানান, সকালে মকবুল হোসেনের নাতি সেলিম (২১) ঘুম থেকে উঠে পুকুরপাড়ে যান। এসময় তিনি তার দাদাকে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তিনি চিৎকার দিলে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন এসে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। ধারণা করা হচ্ছে, রাত ২টা থেকে সকাল সাড়ে ৬টার মধ্যে যেকোনো সময়ে পুকুরপাড়ে আম কুড়াতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে মৃত্যু হয়েছে মকবুল হোসেনের। দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। এসআর/এএসএম
বগুড়ার দুপচাঁচিয়ায় আম কুড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মকবুল হোসেন (৮৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার (৩ জুন) দিনগত রাতের কোনো এক সময়ে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আলতাফনগর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মকবুল হোসেন আলতাফনগর বাজার এলাকার মৃত আলিম উদ্দিন প্রামাণিকের ছেলে। তিনি দীর্ঘ ১৫-১৬ বছর ধরে ওই এলাকার প্রবাসী শফিকুল ইসলামের টিনশেড বাড়িতে স্ত্রীসহ বসবাস করে আসছিলেন।
স্থানীয়রা জানান, সকালে মকবুল হোসেনের নাতি সেলিম (২১) ঘুম থেকে উঠে পুকুরপাড়ে যান। এসময় তিনি তার দাদাকে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তিনি চিৎকার দিলে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন এসে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
ধারণা করা হচ্ছে, রাত ২টা থেকে সকাল সাড়ে ৬টার মধ্যে যেকোনো সময়ে পুকুরপাড়ে আম কুড়াতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে মৃত্যু হয়েছে মকবুল হোসেনের।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
এসআর/এএসএম
What's Your Reaction?