আমতলীতে সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু
বরগুনার আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে আমতলী এ.কে. স্কুল সংলগ্ন ইউসুফ মাওলানার নির্মানাধীন বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। আমতলী ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. হানিফ বিষয়টি নিশ্চিত করেন। নিহতরা হলেন উপজেলার চাওড়া ইউনিয়নের বেতমোর গ্রামের জাফর (৫৫) এবং হলদিয়া গ্রামের জাহিদ (৩৫)। ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকালে আমতলী এ.কে. স্কুল সংলগ্ন স্থানীয় ইউসুফ মাওলানার নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকের সাটারিং খুলতে ট্যাংকের ভিতরে নামেন জাহিদুল। নামার সঙ্গে সঙ্গে ট্যাংকির ভিতরে অচেতন হয়ে পড়েন তিনি। এসময় তাকে উদ্ধারে আবু জাফর নামলে তিনিও অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে তাদের উদ্ধার করে। পরে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ইন্সপেক্টর মোঃ হানিফ বলেন, অচেতন অবস্থায় তাদের উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। সেফটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসের কারণেই তারা মারা গেছেন বলে জানান তিনি। আমতলী থানার ভা
বরগুনার আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে আমতলী এ.কে. স্কুল সংলগ্ন ইউসুফ মাওলানার নির্মানাধীন বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
আমতলী ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. হানিফ বিষয়টি নিশ্চিত করেন।
নিহতরা হলেন উপজেলার চাওড়া ইউনিয়নের বেতমোর গ্রামের জাফর (৫৫) এবং হলদিয়া গ্রামের জাহিদ (৩৫)।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকালে আমতলী এ.কে. স্কুল সংলগ্ন স্থানীয় ইউসুফ মাওলানার নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকের সাটারিং খুলতে ট্যাংকের ভিতরে নামেন জাহিদুল। নামার সঙ্গে সঙ্গে ট্যাংকির ভিতরে অচেতন হয়ে পড়েন তিনি। এসময় তাকে উদ্ধারে আবু জাফর নামলে তিনিও অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে তাদের উদ্ধার করে। পরে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ইন্সপেক্টর মোঃ হানিফ বলেন, অচেতন অবস্থায় তাদের উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। সেফটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসের কারণেই তারা মারা গেছেন বলে জানান তিনি।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু শাহাদাৎ মোহাম্মদ হাসনাইন পারভেজ জাগো নিউজকে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
নুরুল আহাদ অনিক/এএইচ/এমএস
What's Your Reaction?