আমদানি-রপ্তানি বেড়েছে মোংলা বন্দরে
দেশের নানা প্রতিকূল পরিস্থিতিতেও চলতি অর্থ বছরে আমদানি-রপ্তানি বাণিজ্যে ঊর্ধ্বগতি মোংলা সমুদ্র বন্দরে। ধারাবাহিকতা অব্যাহত রেখে দেশের সমুদ্র পথের বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখার প্রত্যাশা বন্দর কর্তৃপক্ষের। বন্দর সূত্রে জানা যায়, ২০২৫—২৬ অর্থ বছরের গেল ৩১ জানুয়ারি পর্যন্ত সাত মাসে ৩১টি বাণিজ্যিক কন্টেইনারবাহী জাহাজ থেকে ২১ হাজার ৬৫১ টিউজ পণ্য খালাস হয় বন্দর জেটিতে। যা এর আগের ২০২৪-২৫ অর্ধ বছরের ১২ মাসে খালাস হয় ২১ হাজার ৪৫৬ টিউজ। একইসঙ্গে চলতি অর্থ বছরে জাহাজ ভেড়ে ৫১৫টি। যেটি আগের অর্থ বছরে ৭ মাসে ছিল ৪৯৬টি। মোট আমদামি-রপ্তানি বাণিজ্যেও লক্ষ্য করা গেছে ঊর্ধ্বগতি। ২০২৫—২৬ অর্থ বছরের ৭ মাসে মোংলা সমুদ্র বন্দরে আমদানি-রপ্তানি হয় ৭৭ লাখ ৯২ হাজার ৪৯১ টন পণ্য। যেটি ২০২৪—২৫ অর্থ বছরে ছিল ৬৬ লাখ ১১ হাজার ৩৮৩ টন। অর্তাৎ ১১ লাখ ৮১ হাজার ১০৮ টন পণ্য বেশি বোঝাই ও খালাস হয়। মোংলা বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন উপব্যবস্থাপক মো. মাকরুজ্জামান মুন্সি জানান, গেল ২০২৫-২৫ অর্থ বছরের তুলনায় বর্তমান ২০২৫-২৬ অর্থ বছরের ৭ মাসে বন্দরের সব ক্ষেত্রে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। তিনি বলেন, বন্দর কর্তৃপক
দেশের নানা প্রতিকূল পরিস্থিতিতেও চলতি অর্থ বছরে আমদানি-রপ্তানি বাণিজ্যে ঊর্ধ্বগতি মোংলা সমুদ্র বন্দরে। ধারাবাহিকতা অব্যাহত রেখে দেশের সমুদ্র পথের বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখার প্রত্যাশা বন্দর কর্তৃপক্ষের।
বন্দর সূত্রে জানা যায়, ২০২৫—২৬ অর্থ বছরের গেল ৩১ জানুয়ারি পর্যন্ত সাত মাসে ৩১টি বাণিজ্যিক কন্টেইনারবাহী জাহাজ থেকে ২১ হাজার ৬৫১ টিউজ পণ্য খালাস হয় বন্দর জেটিতে। যা এর আগের ২০২৪-২৫ অর্ধ বছরের ১২ মাসে খালাস হয় ২১ হাজার ৪৫৬ টিউজ।
একইসঙ্গে চলতি অর্থ বছরে জাহাজ ভেড়ে ৫১৫টি। যেটি আগের অর্থ বছরে ৭ মাসে ছিল ৪৯৬টি। মোট আমদামি-রপ্তানি বাণিজ্যেও লক্ষ্য করা গেছে ঊর্ধ্বগতি। ২০২৫—২৬ অর্থ বছরের ৭ মাসে মোংলা সমুদ্র বন্দরে আমদানি-রপ্তানি হয় ৭৭ লাখ ৯২ হাজার ৪৯১ টন পণ্য। যেটি ২০২৪—২৫ অর্থ বছরে ছিল ৬৬ লাখ ১১ হাজার ৩৮৩ টন। অর্তাৎ ১১ লাখ ৮১ হাজার ১০৮ টন পণ্য বেশি বোঝাই ও খালাস হয়।
মোংলা বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন উপব্যবস্থাপক মো. মাকরুজ্জামান মুন্সি জানান, গেল ২০২৫-২৫ অর্থ বছরের তুলনায় বর্তমান ২০২৫-২৬ অর্থ বছরের ৭ মাসে বন্দরের সব ক্ষেত্রে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে।
তিনি বলেন, বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান এর সঠিক তত্ত্বাবধানে বন্দর সব কর্মকর্তা-কর্মচারীদের সঠিক দায়িত্ব পালনের ফলে আমদানি-রপ্তানি বেড়েছে মোংলা বন্দরে।
তিনি আরও বলেন, ঊর্ধ্বগতির এ ধারাবাহিকতা অব্যাহত রেখে দেশের অর্থনিতীতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে মোংলা সমুদ্র বন্দর।
বন্দর ব্যবহারকারী ও মোংলা বন্দর সিন্ডএফ অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো. মোশারফ হোসেন জানান, সদ্য বিজয়ী গণতান্ত্রিক সরকার সঠিক চিন্তা ও ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করতে পারলে মোংলা সমুদ্র বন্দরের চাহিদা আরও বাড়িয়ে তুলবে। এতে করে বাংলাদেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে সক্ষম হবে মোংলা।
What's Your Reaction?