আমন্ত্রণের জন্য ম্যাক্রোকে ধন্যবাদ জানালেও অংশ নেবেন না সৌদি প্রিন্স

আগামী সপ্তাহে জি-৭ এর শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পেলেও অংশগ্রহণ করবেন না সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। আমন্ত্রণ জানানোর জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ধন্যবাদ জানিয়েছেন প্রিন্স সালমান। তবে, সৌদি প্রিন্সের পূর্ব নির্ধারিত কর্মসূচির কারণে ওই বৈঠকে তিনি উপস্থিত থাকবেন না। গতকাল বৃহস্পতিবার (১১ জুন) ম্যাক্রোকে ধন্যবাদ জানিয়ে দেওয়া চিঠিতে তিনি উপস্থিত না থাকার বিষয়টি জানিয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে সৌদি প্রেস এজেন্সি।  এদিকে বৃহস্পতিবার (১১ জুন) পর্যটন খাতে সহযোগিতা জোরদারের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব ও ফ্রান্স। এই চুক্তির লক্ষ্য হলো বিনিয়োগ, উদ্ভাবন, টেকসই উন্নয়ন, দক্ষতা উন্নয়ন এবং পর্যটন গন্তব্য প্রচারকে কেন্দ্র করে সহযোগিতা বাড়ানো। চুক্তিটি স্বাক্ষর করেন সৌদি আরবের পর্যটনমন্ত্রী আহমেদ আল-কাতাব এবং ফ্রান্সের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, বাণিজ্য, কারুশিল্প, পর্যটন ও ক্রয়ক্ষমতা বিষয়ক মন্ত্রী সার্গে পাপিন। জাতিসংঘ পর্যটন নির্বাহী পরিষদের ১২৬তম অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত বৈঠকে এই চুক্তি হয় বলে সংবাদ প্রকাশ করেছে আরব নিউজ। ম্যাক্রো বুধ

আমন্ত্রণের জন্য ম্যাক্রোকে ধন্যবাদ জানালেও অংশ নেবেন না সৌদি প্রিন্স

আগামী সপ্তাহে জি-৭ এর শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পেলেও অংশগ্রহণ করবেন না সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। আমন্ত্রণ জানানোর জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ধন্যবাদ জানিয়েছেন প্রিন্স সালমান। তবে, সৌদি প্রিন্সের পূর্ব নির্ধারিত কর্মসূচির কারণে ওই বৈঠকে তিনি উপস্থিত থাকবেন না।

গতকাল বৃহস্পতিবার (১১ জুন) ম্যাক্রোকে ধন্যবাদ জানিয়ে দেওয়া চিঠিতে তিনি উপস্থিত না থাকার বিষয়টি জানিয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে সৌদি প্রেস এজেন্সি। 

এদিকে বৃহস্পতিবার (১১ জুন) পর্যটন খাতে সহযোগিতা জোরদারের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব ও ফ্রান্স। এই চুক্তির লক্ষ্য হলো বিনিয়োগ, উদ্ভাবন, টেকসই উন্নয়ন, দক্ষতা উন্নয়ন এবং পর্যটন গন্তব্য প্রচারকে কেন্দ্র করে সহযোগিতা বাড়ানো।

চুক্তিটি স্বাক্ষর করেন সৌদি আরবের পর্যটনমন্ত্রী আহমেদ আল-কাতাব এবং ফ্রান্সের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, বাণিজ্য, কারুশিল্প, পর্যটন ও ক্রয়ক্ষমতা বিষয়ক মন্ত্রী সার্গে পাপিন। জাতিসংঘ পর্যটন নির্বাহী পরিষদের ১২৬তম অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত বৈঠকে এই চুক্তি হয় বলে সংবাদ প্রকাশ করেছে আরব নিউজ।

ম্যাক্রো বুধবার (১০ জুন) বলেন, আগামী মঙ্গলবারের জি-৭ সম্মেলনে আলোচনার কেন্দ্রে থাকবে হরমুজ প্রণালির বন্ধ হওয়ার বিষয়টি। এর মূল কারণ এই জলপথ বন্ধ থাকায় জ্বালানি দামের বৃদ্ধি বৈশ্বিক অর্থনীতিতে “বাস্তব প্রভাব” ফেলছে। এছাড়া ইরানের সমঝোতা সংক্রান্ত নানা বিষয় নিয়েও আলোচনা হবে।

ম্যাক্রোকে দেওয়া চিঠিতে ক্রাউন প্রিন্স সৌদি আরব ও ফ্রান্সের মধ্যে কৌশলগত সম্পর্কের গুরুত্ব পুনর্ব্যক্ত এবং সম্মেলনের সফলতা কামনা করেন।

কেএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow