আমরা এমন কিছু করেছি যা ক্লাবের ইতিহাসে কখনো হয়নি: আর্তেতা

ইতিহাসে প্রথমবারের মতো টানা দ্বিতীয়বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আর্সেনাল। দ্বিতীয় লেগে স্পোর্তিংয়ের বিপক্ষে ড্রয়েই শেষ চারে জায়গা হয়েছে ক্লাবটির। তবে কোচ মিকেল আর্তেতা যেমন চেয়েছিলেন তেমনটা হয়নি পারফরম্যান্স।  কোচ মিকেল আর্তেতা চেয়েছিলেন আগুন ঝরানো পারফরম্যান্স। কিন্তু মাঠে তার শীষ্যরা তেমনটা মোটেও দেখাতে পারেনি। একেবারেই নিষ্প্রভ ও ধীরগতির ছিল তাদের খেলা। তবুও প্রয়োজনীয় কাজটি ঠিকই করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জায়গা করে নেয় গানার্সরা। প্রথম লেগে কাই হাভার্টজের একমাত্র গোল এবং দ্বিতীয় লেগে গোলশূন্য ড্র, এই দুই ফলই যথেষ্ট ছিল টানা দ্বিতীয় মৌসুমে শেষ চারে ওঠার জন্য। মিকেল আর্তেতা বলেন, ‘আমি জানি তারা কতটা পরিশ্রম ও প্রতিশ্রুতি দিয়েছে। এর পেছনে অনেক কাজ রয়েছে। আমরা এমন কিছু করেছি, যা ক্লাবের ১৪০ বছরের ইতিহাসে কখনো হয়নি। এটাই বলে দেয় কাজটা কত কঠিন ছিল।’ তবে গুরুত্বপূর্ণ সময়ে আর্সেনাল তাদের সেরা ফুটবল খেলতে পারছে না। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ পাঁচ ম্যাচে তারা জিতেছে মাত্র একটি, আর গোল করেছে মাত্র তিনটি। তাই প্রশ্ন উঠছে খেলার শৈলী (স্টাইল) কি আসলেই গুরুত্বপূ

আমরা এমন কিছু করেছি যা ক্লাবের ইতিহাসে কখনো হয়নি: আর্তেতা

ইতিহাসে প্রথমবারের মতো টানা দ্বিতীয়বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আর্সেনাল। দ্বিতীয় লেগে স্পোর্তিংয়ের বিপক্ষে ড্রয়েই শেষ চারে জায়গা হয়েছে ক্লাবটির। তবে কোচ মিকেল আর্তেতা যেমন চেয়েছিলেন তেমনটা হয়নি পারফরম্যান্স। 

কোচ মিকেল আর্তেতা চেয়েছিলেন আগুন ঝরানো পারফরম্যান্স। কিন্তু মাঠে তার শীষ্যরা তেমনটা মোটেও দেখাতে পারেনি। একেবারেই নিষ্প্রভ ও ধীরগতির ছিল তাদের খেলা। তবুও প্রয়োজনীয় কাজটি ঠিকই করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জায়গা করে নেয় গানার্সরা।

প্রথম লেগে কাই হাভার্টজের একমাত্র গোল এবং দ্বিতীয় লেগে গোলশূন্য ড্র, এই দুই ফলই যথেষ্ট ছিল টানা দ্বিতীয় মৌসুমে শেষ চারে ওঠার জন্য।

মিকেল আর্তেতা বলেন, ‘আমি জানি তারা কতটা পরিশ্রম ও প্রতিশ্রুতি দিয়েছে। এর পেছনে অনেক কাজ রয়েছে। আমরা এমন কিছু করেছি, যা ক্লাবের ১৪০ বছরের ইতিহাসে কখনো হয়নি। এটাই বলে দেয় কাজটা কত কঠিন ছিল।’

তবে গুরুত্বপূর্ণ সময়ে আর্সেনাল তাদের সেরা ফুটবল খেলতে পারছে না। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ পাঁচ ম্যাচে তারা জিতেছে মাত্র একটি, আর গোল করেছে মাত্র তিনটি।

তাই প্রশ্ন উঠছে খেলার শৈলী (স্টাইল) কি আসলেই গুরুত্বপূর্ণ, নাকি লক্ষ্য অর্জনই শেষ কথা?

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow