‘আমরা কোনো চ্যারিটি ম্যাচ খেলিনি, আইন বলছে মানেই এটা আউট’

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে ফল ছাপিয়ে আলোচনায় ছিল সালমান আলি আগার রান আউট! তৃতীয় আম্পায়ার আউট দেওয়ার পর রীতিমতো বাংলাদেশ ক্রিকেটারদের গালাগাল করতে করতে মাঠ ছাড়েন সালমান। প্রথমে মিরাজ ও পরে লিটন কুমার দাসের সঙ্গে কথা কাটাকাটিও হয়। অনেক পাকিস্তানি ক্রিকেটার বলছেন মিরাজ আউট না করলেও পারতেন, এটা ক্রিকেটের স্পোর্টসম্যানশিপ বিরোধী! তবে ম্যাচ শেষে লিটন বললেন, তারা কোনো চ্যারিটি ম্যাচ খেলতে আসেননি। ঘটনা ৩৯তম ওভারের, বোলার মেহেদী হাসান মিরাজকে ফ্লিক করার চেষ্টা করলেন পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। তবে সেটা সোজা চলে যায় ননস্ট্রাইক প্রান্তে। পা দিয়ে ফিরতি বল থামান মিরাজ। ওই সময় ক্রিজের বাইরে থাকা অবস্থায় সেটি হাত দিয়ে তুলতে চান ননস্ট্রাইক ব্যাটার সালমান; কিন্তু সালমানের আগেই বল ধরে উইকেট ভেঙে দেন মিরাজ, তখনও ক্রিজের বাইরে ছিলেন সালমান। এরপর তৃতীয় আম্পায়ার কুমার ধর্মসেনা আউট দিলে মাঠেই ক্ষোভ প্রকাশ করেন সালমান, বিবাদে জড়ান বাংলাদেশি ফিল্ডারদের সঙ্গেও। ধারাভাষ্যকক্ষে ক্ষোভে ফেটে পড়েন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজাও! এছাড়া মোহাম্মদ হাফিজ, উমরান আ

‘আমরা কোনো চ্যারিটি ম্যাচ খেলিনি, আইন বলছে মানেই এটা আউট’

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে ফল ছাপিয়ে আলোচনায় ছিল সালমান আলি আগার রান আউট! তৃতীয় আম্পায়ার আউট দেওয়ার পর রীতিমতো বাংলাদেশ ক্রিকেটারদের গালাগাল করতে করতে মাঠ ছাড়েন সালমান।

প্রথমে মিরাজ ও পরে লিটন কুমার দাসের সঙ্গে কথা কাটাকাটিও হয়। অনেক পাকিস্তানি ক্রিকেটার বলছেন মিরাজ আউট না করলেও পারতেন, এটা ক্রিকেটের স্পোর্টসম্যানশিপ বিরোধী! তবে ম্যাচ শেষে লিটন বললেন, তারা কোনো চ্যারিটি ম্যাচ খেলতে আসেননি।

ঘটনা ৩৯তম ওভারের, বোলার মেহেদী হাসান মিরাজকে ফ্লিক করার চেষ্টা করলেন পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। তবে সেটা সোজা চলে যায় ননস্ট্রাইক প্রান্তে। পা দিয়ে ফিরতি বল থামান মিরাজ। ওই সময় ক্রিজের বাইরে থাকা অবস্থায় সেটি হাত দিয়ে তুলতে চান ননস্ট্রাইক ব্যাটার সালমান; কিন্তু সালমানের আগেই বল ধরে উইকেট ভেঙে দেন মিরাজ, তখনও ক্রিজের বাইরে ছিলেন সালমান।

এরপর তৃতীয় আম্পায়ার কুমার ধর্মসেনা আউট দিলে মাঠেই ক্ষোভ প্রকাশ করেন সালমান, বিবাদে জড়ান বাংলাদেশি ফিল্ডারদের সঙ্গেও। ধারাভাষ্যকক্ষে ক্ষোভে ফেটে পড়েন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজাও! এছাড়া মোহাম্মদ হাফিজ, উমরান আকমলরা টুইট করেন।

ম্যাচ শেষে সম্প্রচারকারী চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে নিজ অধিনায়ককেই সমর্থন দিয়েছেন লিটন। তিনি বলেন, ‘প্রথম কথা হলো, এখানে কেউ চ্যারিটি লিগ (দাতব্য ম্যাচ) খেলতে আসেনি। এটা একটা ইন্টারন্যাশনাল ম্যাচ। যে কেউ যা কিছু বলতে পারে তবে আইন যখন বলছে এটা আউট। আমি কোনো দিক থেকেই মনে করি না যে এখানে স্পোর্টসম্যানশিপের কোনো ক্ষতি হয়েছে।’

আউট হয়ে ফেরার সময় লিটনের সঙ্গে বাকবিতন্ডায় জড়ান সালমান। এ নিয়ে সালমান বলেন, ‘আমার মনে আমি কি বলেছি বা লিটন কি বলেছে। আমি অবশ্যই ভালো কিছু বলিনি, সেও না। তবে এটা হিট অব দ্য মোমেন্টে হয়ে গেছে আর কি! তবে এখন আমরা ঠিক আছি।’

এসকেডি/আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow