আমরা চাই না দেশে আর কোনো মানিকের জন্ম হোক: আইনমন্ত্রী

আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আমরা চাই না, দেশে আর কোনো মানিকের জন্ম হোক। আমরা চাই না, দেশে আর কোনো খাইরুল হক গজিয়ে উঠুক। তিনি বলেন, সুপ্রিম কোর্টে ভালো বিচার হোক। মানুষের ন্যায়বিচারের আস্থার জায়গা হয়ে উঠুক সুপ্রিম কোর্ট। দেশের বিচার বিভাগ পৃথিবীর ইতিহাসে অনন্য উদাহরণ সৃষ্টি করুক। বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১২তম দিন সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ (রহিতকরণ) বিল, ২০২৬ উত্থাপনের পর বিরোধীদলের সংসদ সদস্য আকতার হোসেনের বিরোধিতা করে দেওয়া বক্তব্যের পর আইনমন্ত্রী এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টের নিয়োগের ক্ষেত্রে এমন হয়েছে, বিশেষ করে গত ১৭ বছরের ফ্যাসিস্ট আমলে পার্টি ক্যাডারদের বসিয়ে দেওয়া হয়েছে। যে নিয়োগের মাধ্যমে বিচার বিভাগকে কলঙ্কিত করা হয়েছে, যে নিয়োগের মাধ্যমে খায়রুল হকের জন্ম হয়েছে। যে নিয়োগের মাধ্যমে প্রধান বিচারপতির বাড়িতে আক্রমণের পরিবেশ তৈরি হয়েছে। তাই আমরা চাই, সেই নিয়োগ প্রক্রিয়াটা আরও স্বচ্ছ হোক। আমরা চাই, সুপ্রিম কোর্টে ভালো বিচার হোক, মানুষের ন্যায়বিচারের আস্থার জায়গা হয়ে উঠুক। এই আইনটায় যে ডি

আমরা চাই না দেশে আর কোনো মানিকের জন্ম হোক: আইনমন্ত্রী

আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আমরা চাই না, দেশে আর কোনো মানিকের জন্ম হোক। আমরা চাই না, দেশে আর কোনো খাইরুল হক গজিয়ে উঠুক।

তিনি বলেন, সুপ্রিম কোর্টে ভালো বিচার হোক। মানুষের ন্যায়বিচারের আস্থার জায়গা হয়ে উঠুক সুপ্রিম কোর্ট। দেশের বিচার বিভাগ পৃথিবীর ইতিহাসে অনন্য উদাহরণ সৃষ্টি করুক।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১২তম দিন সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ (রহিতকরণ) বিল, ২০২৬ উত্থাপনের পর বিরোধীদলের সংসদ সদস্য আকতার হোসেনের বিরোধিতা করে দেওয়া বক্তব্যের পর আইনমন্ত্রী এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টের নিয়োগের ক্ষেত্রে এমন হয়েছে, বিশেষ করে গত ১৭ বছরের ফ্যাসিস্ট আমলে পার্টি ক্যাডারদের বসিয়ে দেওয়া হয়েছে। যে নিয়োগের মাধ্যমে বিচার বিভাগকে কলঙ্কিত করা হয়েছে, যে নিয়োগের মাধ্যমে খায়রুল হকের জন্ম হয়েছে। যে নিয়োগের মাধ্যমে প্রধান বিচারপতির বাড়িতে আক্রমণের পরিবেশ তৈরি হয়েছে। তাই আমরা চাই, সেই নিয়োগ প্রক্রিয়াটা আরও স্বচ্ছ হোক। আমরা চাই, সুপ্রিম কোর্টে ভালো বিচার হোক, মানুষের ন্যায়বিচারের আস্থার জায়গা হয়ে উঠুক। এই আইনটায় যে ডিফেক্টটা আছে সেটা আমি বলবো অধ্যাদেশে।

আইনমন্ত্রী বলেন, রাষ্ট্রের একজন আইনজীবী সরকারের ব্রিফ ক্যারি করেন, ইন্সট্রাকশন ফলো করেন। আমি যখন কথা বলি আদালতে অ্যাটর্নি হিসেবে তখন সরকারের কথা বলি। সরকার আমার মক্কেল, আমি আমার মক্কেলের পক্ষে কথা বলেছি। ওই সরকারের পাবলিক পলিসি ছিল, এই অধ্যাদেশ জারি করা। সরকারের সেই পাবলিক পলিসি নিয়ে আমি আমার মক্কেলের পক্ষে কথা বলেছি। আমি এখন এই সরকারের মন্ত্রী, এই পার্লামেন্টের সদস্য। আমার সরকারের পাবলিক পলিসি হলো, বিচার বিভাগে নিয়োগের ক্ষেত্রে পূর্ণরূপে স্বচ্ছতা, জবাবদিহিতা ও যোগ্যতার মানদণ্ড নিরূপণ। এজন্য আমরা নতুন করে পদক্ষেপ নেবো।

আরএএস/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow