আমরা দেখিয়েছি কীভাবে হার মেনে নিতে হয়: স্কালোনি

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারলেও নিজের দলের লড়াকু মানসিকতা নিয়ে গর্ব প্রকাশ করেছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। ম্যাচ শেষে তিনি বলেন, শিরোপা হাতছাড়া হলেও তার খেলোয়াড়রা শেষ মুহূর্ত পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করেছে এবং এই দল জয়-পরাজয়—দুই পরিস্থিতিতেই নিজেদের মহত্ত্বের পরিচয় দিয়েছে। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘এটা অবশ্যই কষ্টের। কিন্তু আমরা আমাদের সর্বস্ব উজাড় করে দিয়েছি। কীভাবে আমরা এখানে পৌঁছেছি, তা নিয়ে আমার অনেক কিছু বলার আছে, তবে এখন সেগুলো বলার সময় নয়। এই ছেলেদের প্রতি আমার চিরকৃতজ্ঞতা। তারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছে। আমরা জয়েও মহান, পরাজয়েও মহান। আজ আমরা দেখিয়ে দিয়েছি, কীভাবে হার মেনে নিতে হয়।’ পুরো বিশ্বকাপ জুড়ে দলের অর্জনকে স্মরণ করিয়ে দিয়ে স্কালোনি বলেন, একটি ম্যাচের ফলাফলের কারণে পুরো যাত্রাকে মূল্যায়ন করা উচিত নয়। তার ভাষায়, ‘আমরা দায়িত্ব নিচ্ছি, কিন্তু তাই বলে এখানে পৌঁছানোর পথে যা করেছি, তা ভুলে যাওয়া উচিত নয়। দেশের মানুষকে বলতে হবে, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। এটি আমাদের জনগণ ও দেশের জন্য একটি বড় উদাহ

আমরা দেখিয়েছি কীভাবে হার মেনে নিতে হয়: স্কালোনি

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারলেও নিজের দলের লড়াকু মানসিকতা নিয়ে গর্ব প্রকাশ করেছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। ম্যাচ শেষে তিনি বলেন, শিরোপা হাতছাড়া হলেও তার খেলোয়াড়রা শেষ মুহূর্ত পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করেছে এবং এই দল জয়-পরাজয়—দুই পরিস্থিতিতেই নিজেদের মহত্ত্বের পরিচয় দিয়েছে।

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘এটা অবশ্যই কষ্টের। কিন্তু আমরা আমাদের সর্বস্ব উজাড় করে দিয়েছি। কীভাবে আমরা এখানে পৌঁছেছি, তা নিয়ে আমার অনেক কিছু বলার আছে, তবে এখন সেগুলো বলার সময় নয়। এই ছেলেদের প্রতি আমার চিরকৃতজ্ঞতা। তারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছে। আমরা জয়েও মহান, পরাজয়েও মহান। আজ আমরা দেখিয়ে দিয়েছি, কীভাবে হার মেনে নিতে হয়।’

পুরো বিশ্বকাপ জুড়ে দলের অর্জনকে স্মরণ করিয়ে দিয়ে স্কালোনি বলেন, একটি ম্যাচের ফলাফলের কারণে পুরো যাত্রাকে মূল্যায়ন করা উচিত নয়। তার ভাষায়, ‘আমরা দায়িত্ব নিচ্ছি, কিন্তু তাই বলে এখানে পৌঁছানোর পথে যা করেছি, তা ভুলে যাওয়া উচিত নয়। দেশের মানুষকে বলতে হবে, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। এটি আমাদের জনগণ ও দেশের জন্য একটি বড় উদাহরণ। ফুটবলে হার-জিত থাকবেই—এটাই বাস্তবতা।’

ফাইনালের শেষ মুহূর্তগুলোর স্মৃতিও ভাগ করে নেন আর্জেন্টাইন কোচ। তিনি বলেন, ‘এখানে পৌঁছানোই অবিশ্বাস্য রকম কঠিন ছিল। অবশ্যই আমরা জিততে চেয়েছিলাম। কিন্তু এই দলের প্রতি আমার শুধু কৃতজ্ঞতাই আছে। আপনি ভালো খেলতে পারেন, খারাপও খেলতে পারেন। কিন্তু যখন নিজের সবকিছু উজাড় করে দেন, তখন সেই দলকে দোষ দেওয়া খুব কঠিন।’

ফাইনালে শিরোপা হারালেও স্কালোনির বক্তব্যে স্পষ্ট, ফলাফলের চেয়ে দলের আত্মত্যাগ, লড়াই এবং ঐক্যকেই তিনি বেশি গুরুত্ব দিয়েছেন।

আরআর/এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow