আমরা প্রতিদিন যা খাই, তা কি সত্যিই নিরাপদ?

আমরা প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত ঘরে তৈরি খাবার, বাইরে থেকে আনা ফাস্টফুড, রাস্তার নাস্তা কিংবা প্যাকেটজাত খাবার খেয়ে থাকি। কিন্তু কখনো কি ভেবে দেখেছি, এই খাবারগুলো কতটা নিরাপদ? বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস আমাদের সেই প্রশ্নটাই আবার নতুন করে মনে করিয়ে দেয় যে, আমরা প্রতিদিন যা খাচ্ছি, তা কি সত্যিই আমাদের শরীরের জন্য নিরাপদ? বর্তমানে ব্যস্ত জীবনে খাবার শুধু পেট ভরানোর বিষয় নয়, বরং সময় বাঁচানোর একটি উপায় হয়ে দাঁড়িয়েছে। এই কারণে অনেকেই রান্নাঘরের স্বাস্থ্যবিধি বা খাবারের গুণগত মান নিয়ে খুব বেশি সচেতন থাকেন না। অথচ ছোট ছোট অসতর্কতাই বড় স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে উঠতে পারে। রান্নাঘরের ভেতরের অদৃশ্য ঝুঁকি আমাদের অনেকেই মনে করি, ঘরের খাবার সবসময় নিরাপদ। কিন্তু বাস্তবতা ভিন্ন। কাঁচা সবজি ঠিকভাবে না ধোয়া, একই কাটিং বোর্ডে মাছ-মাংস ও সবজি কাটা, বা রান্নার পরে খাবার অনেকক্ষণ খোলা অবস্থায় রাখার মতো অভ্যাস ব্যাকটেরিয়া ছড়ানোর বড় কারণ। বিশেষ করে গরমের সময়ে খাবার দ্রুত নষ্ট হয়ে যায়। সামান্য অসাবধানতাই খাবারে জীবাণুর জন্ম দেয়, যা পরবর্তীতে পেটের সমস্যা, ডায়রিয়া বা ফুড পয়জনিংয়ের কারণ হতে পারে। রাস্তার খাবা

আমরা প্রতিদিন যা খাই, তা কি সত্যিই নিরাপদ?

আমরা প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত ঘরে তৈরি খাবার, বাইরে থেকে আনা ফাস্টফুড, রাস্তার নাস্তা কিংবা প্যাকেটজাত খাবার খেয়ে থাকি। কিন্তু কখনো কি ভেবে দেখেছি, এই খাবারগুলো কতটা নিরাপদ? বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস আমাদের সেই প্রশ্নটাই আবার নতুন করে মনে করিয়ে দেয় যে, আমরা প্রতিদিন যা খাচ্ছি, তা কি সত্যিই আমাদের শরীরের জন্য নিরাপদ?

বর্তমানে ব্যস্ত জীবনে খাবার শুধু পেট ভরানোর বিষয় নয়, বরং সময় বাঁচানোর একটি উপায় হয়ে দাঁড়িয়েছে। এই কারণে অনেকেই রান্নাঘরের স্বাস্থ্যবিধি বা খাবারের গুণগত মান নিয়ে খুব বেশি সচেতন থাকেন না। অথচ ছোট ছোট অসতর্কতাই বড় স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে উঠতে পারে।

রান্নাঘরের ভেতরের অদৃশ্য ঝুঁকি

আমাদের অনেকেই মনে করি, ঘরের খাবার সবসময় নিরাপদ। কিন্তু বাস্তবতা ভিন্ন। কাঁচা সবজি ঠিকভাবে না ধোয়া, একই কাটিং বোর্ডে মাছ-মাংস ও সবজি কাটা, বা রান্নার পরে খাবার অনেকক্ষণ খোলা অবস্থায় রাখার মতো অভ্যাস ব্যাকটেরিয়া ছড়ানোর বড় কারণ। বিশেষ করে গরমের সময়ে খাবার দ্রুত নষ্ট হয়ে যায়। সামান্য অসাবধানতাই খাবারে জীবাণুর জন্ম দেয়, যা পরবর্তীতে পেটের সমস্যা, ডায়রিয়া বা ফুড পয়জনিংয়ের কারণ হতে পারে।

jago

রাস্তার খাবার খাওয়া

বাংলাদেশের মতো দেশে রাস্তার খাবার অত্যন্ত জনপ্রিয়। চটপটি, ফুচকা, বার্গার বা ঝালমুড়ির মতো খাবারগুলো আমাদের দৈনন্দিন জীবনের অংশ। কিন্তু এই খাবারগুলো কতটা স্বাস্থ্যসম্মত, তা অনেক সময় প্রশ্নবিদ্ধ থাকে। খোলা পরিবেশে রাখা খাবার, অস্বাস্থ্যকর পানি ব্যবহার বা অপরিষ্কার হাতে তৈরি করা বিষয়টি খাবারের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলে দেয়। ফলে সাময়িক স্বাদের আনন্দ অনেক সময় দীর্ঘমেয়াদে শরীরের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

প্যাকেটজাত খাবারে সর্তকতা

আজকাল সুপারশপের তাক ভর্তি থাকে নানা ধরনের প্যাকেটজাত খাবারে। কিন্তু সবসময় এগুলো স্বাস্থ্যকর হয় না। অনেক সময় অতিরিক্ত প্রিজারভেটিভ, কৃত্রিম রং বা চিনি ব্যবহার করা হয়, যা দীর্ঘমেয়াদে শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। খাবার কেনার সময় লেবেল পড়ার অভ্যাস খুবই গুরুত্বপূর্ণ। মেয়াদোত্তীর্ণ তারিখ, উপাদান তালিকা এবং সংরক্ষণ পদ্ধতি না দেখে খাবার গ্রহণ করা ঝুঁকিপূর্ণ হতে পারে।

নিরাপদ পানি পান করা

খাবারের মতোই গুরুত্বপূর্ণ হলো পানির নিরাপত্তা। অনেক রোগের মূল কারণই দূষিত পানি। ফুটানো বা ফিল্টার করা পানি না খেলে শরীরে ব্যাকটেরিয়া প্রবেশ করতে পারে, যা নানা ধরনের রোগ সৃষ্টি করে। বিশেষ করে গরমের সময় পানি সংরক্ষণ ও পান করার ক্ষেত্রে সতর্কতা না থাকলে স্বাস্থ্যঝুঁকি অনেক বেড়ে যায়।

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার সহজ অভ্যাস

খাবার নিরাপদ রাখতে কিছু সহজ অভ্যাস আমাদের জীবন বদলে দিতে পারে। যেমন: হাত ভালোভাবে ধুয়ে খাবার খাওয়া ও রান্না করা, রান্না করা খাবার দীর্ঘ সময় বাইরে না রাখা, ফ্রিজে খাবার সঠিকভাবে সংরক্ষণ করা এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা।
এছাড়া, বাড়ির শিশু ও বয়স্কদের খাবারের প্রতি বিশেষ যত্ন নেওয়া উচিত, কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে কম।

আমরা প্রতিদিন যা খাই, তা শুধু আমাদের শরীর নয়, আমাদের ভবিষ্যতের স্বাস্থ্যেরও ভিত্তি তৈরি করে। তাই খাবারের ক্ষেত্রে অবহেলা করা মানে নিজের শরীরের সঙ্গে আপস করা। নিরাপদ খাদ্য শুধু একটি ধারণা নয়, এটি একটি জীবনধারা।

সূত্র: বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ফুড সেফটি অ্যান্ড কোয়ালিটি , হেলথলাইন ও অন্যান্য

এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow