‘আমরা সর্বোচ্চটা দিয়েছি কিন্তু তা যথেষ্ট ছিল না’

স্পেনের কাছে ১-০ গোলে হেরে ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে পর্তুগাল। ম্যাচ শেষে হতাশা প্রকাশ করেছেন দলের অভিজ্ঞ সেন্টার-ব্যাক রুবেন দিয়াস। তার মতে, পর্তুগাল সর্বোচ্চ চেষ্টা করলেও ভাগ্য তাদের পক্ষে ছিল না। ম্যাচ-পরবর্তী প্রতিক্রিয়ায় দিয়াজ বলেন, ‘আমরা আমাদের সর্বোচ্চটা দিয়েছি। দুর্ভাগ্যবশত, সেটা জয়ের জন্য যথেষ্ট ছিল না। স্পেনের বিপক্ষে আমি যত ম্যাচ খেলেছি, এটি ছিল সবচেয়ে ভারসাম্যপূর্ণ ম্যাচগুলোর একটি। দুই দলই সুযোগ তৈরি করেছে। আমরা শুধু একটি গোলের অভাব অনুভব করেছি। ম্যাচ যখন অতিরিক্ত সময়ে যাওয়ার মতো মনে হচ্ছিল, তখন স্পেন গুরুত্বপূর্ণ মুহূর্তে গোলটি করে। দুই দলই মারাত্মক, আর সুযোগ দিলে তারা শাস্তি দিতেই পারে। দুর্ভাগ্যজনকভাবে ভাগ্য আমাদের সঙ্গে ছিল না।’ বিশ্বকাপে পর্তুগালের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, ‘আমরা জানি আমাদের দলে কতটা মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে। পুরো টুর্নামেন্টে ধাপে ধাপে আমরা উন্নতি করেছি বলে আমার মনে হয়েছে। প্রত্যাশা নিয়ে আমি ভাবি না। আমরা জানি আমাদের অনেক সামর্থ্য আছে, কিন্তু সেই মূল্য মাঠেই প্রমাণ করতে হবে। আমরা এমন একটি দলের কাছে হেরেছি, যারা বি

‘আমরা সর্বোচ্চটা দিয়েছি কিন্তু তা যথেষ্ট ছিল না’

স্পেনের কাছে ১-০ গোলে হেরে ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে পর্তুগাল। ম্যাচ শেষে হতাশা প্রকাশ করেছেন দলের অভিজ্ঞ সেন্টার-ব্যাক রুবেন দিয়াস। তার মতে, পর্তুগাল সর্বোচ্চ চেষ্টা করলেও ভাগ্য তাদের পক্ষে ছিল না।

ম্যাচ-পরবর্তী প্রতিক্রিয়ায় দিয়াজ বলেন, ‘আমরা আমাদের সর্বোচ্চটা দিয়েছি। দুর্ভাগ্যবশত, সেটা জয়ের জন্য যথেষ্ট ছিল না। স্পেনের বিপক্ষে আমি যত ম্যাচ খেলেছি, এটি ছিল সবচেয়ে ভারসাম্যপূর্ণ ম্যাচগুলোর একটি। দুই দলই সুযোগ তৈরি করেছে। আমরা শুধু একটি গোলের অভাব অনুভব করেছি। ম্যাচ যখন অতিরিক্ত সময়ে যাওয়ার মতো মনে হচ্ছিল, তখন স্পেন গুরুত্বপূর্ণ মুহূর্তে গোলটি করে। দুই দলই মারাত্মক, আর সুযোগ দিলে তারা শাস্তি দিতেই পারে। দুর্ভাগ্যজনকভাবে ভাগ্য আমাদের সঙ্গে ছিল না।’

বিশ্বকাপে পর্তুগালের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, ‘আমরা জানি আমাদের দলে কতটা মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে। পুরো টুর্নামেন্টে ধাপে ধাপে আমরা উন্নতি করেছি বলে আমার মনে হয়েছে। প্রত্যাশা নিয়ে আমি ভাবি না। আমরা জানি আমাদের অনেক সামর্থ্য আছে, কিন্তু সেই মূল্য মাঠেই প্রমাণ করতে হবে। আমরা এমন একটি দলের কাছে হেরেছি, যারা বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার। আমাদের মনে হচ্ছে, আমরা আরও ভালো কিছু করতে পারতাম। তবুও মাথা উঁচু রেখেই সামনে এগিয়ে যেতে হবে। সামনে আমাদের জন্য আরও অনেক কিছু অপেক্ষা করছে। হতাশা আছে, কিন্তু এটাই ফুটবল।’

স্পেনের বিপক্ষে হারের মধ্য দিয়ে পর্তুগালের বিশ্বকাপ অভিযান শেষ হলেও, ভবিষ্যৎ নিয়ে আশাবাদী থাকার বার্তাই দিয়েছেন রুবেন দিয়াজ।

আরআর/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow