আমাকে বোকা নয়, চাইলে মেধাবী স্বৈরশাসক বলুন : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সমালোচকরা তাকে ‘বোকা’ বললে সেটিই সবচেয়ে বেশি অপমানজনক মনে হয়। তবে তাকে ‘মেধাবী স্বৈরশাসক’ বলা হলে তাতে তার আপত্তি নেই। শুক্রবার (২২ মে) নিউইয়র্কে সমর্থকদের এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, নিজের মানসিক সক্ষমতা নিয়ে বিতর্কের পর তিনি চিকিৎসকের কাছে এমন একটি পরীক্ষার কথা জানতে চেয়েছিলেন, যা দিয়ে সমালোচকদের ভুল প্রমাণ করা যায়। খবর এনডিটিভির। ৭৯ বছর বয়সী ট্রাম্প সমাবেশে বলেন, ‘তোমরা জীবনে যত মানুষের সঙ্গে দেখা করবে, আমি তাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান।’ এরপর তিনি সমর্থকদের উদ্দেশে প্রশ্ন করেন, ‘তোমরা কি একজন বুদ্ধিমান মানুষকে প্রেসিডেন্ট হিসেবে চাও না?’ মূলত জীবনযাত্রার ব্যয় নিয়ে আয়োজিত ওই সমাবেশে ট্রাম্প পরে নিজের চিকিৎসকের সঙ্গে হওয়া এক কথোপকথনের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, ‘ওরা আমাকে একটা খারাপ কথা বলেছে। আমি নাকি বোকা মানুষ।’ ট্রাম্পের ভাষ্য, তিনি চিকিৎসককে বলেছিলেন, ‘ডাক্তার, আমাকে যদি মেধাবী স্বৈরশাসকও বলা হয় তাতে আমার আপত্তি নেই, কিন্তু আমি চাই না কেউ আমাকে বোকা বলুক।’ এরপর তিনি চিকিৎসককে জিজ্ঞেস করেন, এমন কোনো পরীক্ষা আছে

আমাকে বোকা নয়, চাইলে মেধাবী স্বৈরশাসক বলুন : ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সমালোচকরা তাকে ‘বোকা’ বললে সেটিই সবচেয়ে বেশি অপমানজনক মনে হয়। তবে তাকে ‘মেধাবী স্বৈরশাসক’ বলা হলে তাতে তার আপত্তি নেই। শুক্রবার (২২ মে) নিউইয়র্কে সমর্থকদের এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, নিজের মানসিক সক্ষমতা নিয়ে বিতর্কের পর তিনি চিকিৎসকের কাছে এমন একটি পরীক্ষার কথা জানতে চেয়েছিলেন, যা দিয়ে সমালোচকদের ভুল প্রমাণ করা যায়। খবর এনডিটিভির। ৭৯ বছর বয়সী ট্রাম্প সমাবেশে বলেন, ‘তোমরা জীবনে যত মানুষের সঙ্গে দেখা করবে, আমি তাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান।’ এরপর তিনি সমর্থকদের উদ্দেশে প্রশ্ন করেন, ‘তোমরা কি একজন বুদ্ধিমান মানুষকে প্রেসিডেন্ট হিসেবে চাও না?’ মূলত জীবনযাত্রার ব্যয় নিয়ে আয়োজিত ওই সমাবেশে ট্রাম্প পরে নিজের চিকিৎসকের সঙ্গে হওয়া এক কথোপকথনের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, ‘ওরা আমাকে একটা খারাপ কথা বলেছে। আমি নাকি বোকা মানুষ।’ ট্রাম্পের ভাষ্য, তিনি চিকিৎসককে বলেছিলেন, ‘ডাক্তার, আমাকে যদি মেধাবী স্বৈরশাসকও বলা হয় তাতে আমার আপত্তি নেই, কিন্তু আমি চাই না কেউ আমাকে বোকা বলুক।’ এরপর তিনি চিকিৎসককে জিজ্ঞেস করেন, এমন কোনো পরীক্ষা আছে কি না যা দিয়ে তিনি নিজের মানসিক সক্ষমতা প্রমাণ করতে পারেন। চিকিৎসক তখন তাকে ‘কগনিটিভ টেস্ট’ বা মানসিক সক্ষমতা যাচাইয়ের পরীক্ষার কথা জানান। ট্রাম্প বলেন, পরীক্ষার শুরুতে প্রশ্ন সহজ থাকলেও শেষের দিকে তা বেশ কঠিন হয়ে যায়। এর আগেও একাধিকবার ট্রাম্প দাবি করেছেন, তিনি কগনিটিভ পরীক্ষায় ‘চমৎকার ফল’ করেছেন। গত মাসেও তিনি বলেছিলেন, প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগে প্রত্যেক প্রার্থীর জন্য কগনিটিভ পরীক্ষা বাধ্যতামূলক করা উচিত। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছিলেন, ‘প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচনে দাঁড়ানোর আগে সবার কগনিটিভ পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক হওয়া উচিত। তাহলে বারাক ওবামা বা জো বাইডেনের মতো মানুষ নির্বাচিত হওয়ায় আমাদের বিস্মিত হতে হতো না।’ ট্রাম্প আরও দাবি করেন, প্রেসিডেন্ট থাকাকালে তিনি তিনবার এ পরীক্ষা দিয়েছেন এবং প্রতিবারই সফল হয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow