আমাদেরকে জুলাইয়ের বিরুদ্ধে নেওয়ার পাঁয়তারা দেখছি : পার্থ

বিরোধী দলের মধ্যে আমাদেরকে জুলাইয়ের বিরুদ্ধে নিয়ে যাবার একটা পাঁয়তারা দেখতে পাচ্ছি বলে মন্তব্য করেছেন ভোলা-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ শীর্ষক বিষয়ে নির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এর আগে সোমবার (৩০ মার্চ) জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নির্ধারণ নিয়ে আলোচনার জন্য মুলতবি প্রস্তাব করেন কিশোরগঞ্জ ৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। তার আগে ১২ মার্চ জাতীয় সংসদে শোক প্রস্তাবের আলোচনায় পার্থ বলেন, এ সংসদের সবচেয়ে বড় সৌন্দর্য হলো যে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা বিগত ১৫ বছর আন্দোলন করেছি তাদের কেউ এখানে নেই। এই এক জায়গায় আমাদের সবার এক থাকা দরকার যে, আমরা গণতন্ত্রকে সামনে রেখে চলব।  উল্লেখ্য, ১২ মার্চ শুরু হওয়া দ্বাদশ জাতীয় সংসদের চলমান প্রথম অধিবেশন গত ১৫ মার্চ ঈদুল ফিতর ও অন্যান্য ছুটির কারণে মূলতবি করা হয়েছিল। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে মঙ্গলবার বিকেল ৩টা ৩০ মিনিটে অধিবেশন পুনর

আমাদেরকে জুলাইয়ের বিরুদ্ধে নেওয়ার পাঁয়তারা দেখছি : পার্থ

বিরোধী দলের মধ্যে আমাদেরকে জুলাইয়ের বিরুদ্ধে নিয়ে যাবার একটা পাঁয়তারা দেখতে পাচ্ছি বলে মন্তব্য করেছেন ভোলা-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ শীর্ষক বিষয়ে নির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

এর আগে সোমবার (৩০ মার্চ) জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নির্ধারণ নিয়ে আলোচনার জন্য মুলতবি প্রস্তাব করেন কিশোরগঞ্জ ৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল।

তার আগে ১২ মার্চ জাতীয় সংসদে শোক প্রস্তাবের আলোচনায় পার্থ বলেন, এ সংসদের সবচেয়ে বড় সৌন্দর্য হলো যে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা বিগত ১৫ বছর আন্দোলন করেছি তাদের কেউ এখানে নেই। এই এক জায়গায় আমাদের সবার এক থাকা দরকার যে, আমরা গণতন্ত্রকে সামনে রেখে চলব। 

উল্লেখ্য, ১২ মার্চ শুরু হওয়া দ্বাদশ জাতীয় সংসদের চলমান প্রথম অধিবেশন গত ১৫ মার্চ ঈদুল ফিতর ও অন্যান্য ছুটির কারণে মূলতবি করা হয়েছিল। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে মঙ্গলবার বিকেল ৩টা ৩০ মিনিটে অধিবেশন পুনরায় শুরু হয়।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow