আমার পুরো ক্রিকেট ক্যারিয়ারে এমনটা কখনও দেখিনি: গিলক্রিস্ট

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে একাদশতম ওভারের ঘটনা। ওভারের দ্বিতীয় বলে হাসান মাহুমদকে স্ল্যাশি কাট খেলতে গিয়েছিলেন ট্রাভিস হেড। বলটি আসলে কাট শট খেলার মতো যথেষ্ট শর্ট লেন্থের ছিল না। লাইনও ছিল শরীরের খুব কাছাকাছি। হেডের শট খেলার সিদ্ধান্তই কাল হলো। বল ব্যাটে লেগে ভেঙে দিলো স্টাম্প। হাসান মাহমুদ তুলে নিলেন চলতি টেস্টে তার অষ্টম উইকেট। আউট হয়ে হেড এতটাই হতাশ হয়ে পড়েন যে, ঘুরে স্টাম্পের দিকে তাকালেন। এরপর একটি বেইল তুলে আবার স্টাম্পের ওপর বসিয়ে দিলেন, তারপর ধীর পায়ে মাঠ ছাড়লেন। এমন ঘটনা দেখে অবাক লেগেছে অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার এবং জনপ্রিয় ধারাভাষ্যকার অ্যাডাম গিলক্রিস্ট। হাসান মাহমুদের দুর্দান্ত ডেলিভারির প্রশংসা করছিলেন। সঙ্গে সঙ্গেই বললেন, ‘আমার পুরো ক্রিকেট ক্যারিয়ারে এমন কিছু দেখিনি।’ শুধু এই ঘটনাই নয়। বাংলাদেশ যেমন খেলছে, সেটা তো অস্ট্রেলিয়ানরা কখনও কল্পনাও করতে পারেনি! ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে গিয়ে রীতিমত চোখ রাঙাচ্ছে নাজমুল হোসেন শান্তর দল। প্রথম ইনিংসে নিয়েছে ২২৮ রানের লিড। জবাবে ৪ উইকেটে ১৬১ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। এখনও বাংলাদেশ ৬৭ রানে এগিয়ে। অর্থাৎ

আমার পুরো ক্রিকেট ক্যারিয়ারে এমনটা কখনও দেখিনি: গিলক্রিস্ট

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে একাদশতম ওভারের ঘটনা। ওভারের দ্বিতীয় বলে হাসান মাহুমদকে স্ল্যাশি কাট খেলতে গিয়েছিলেন ট্রাভিস হেড। বলটি আসলে কাট শট খেলার মতো যথেষ্ট শর্ট লেন্থের ছিল না। লাইনও ছিল শরীরের খুব কাছাকাছি।

হেডের শট খেলার সিদ্ধান্তই কাল হলো। বল ব্যাটে লেগে ভেঙে দিলো স্টাম্প। হাসান মাহমুদ তুলে নিলেন চলতি টেস্টে তার অষ্টম উইকেট।

আউট হয়ে হেড এতটাই হতাশ হয়ে পড়েন যে, ঘুরে স্টাম্পের দিকে তাকালেন। এরপর একটি বেইল তুলে আবার স্টাম্পের ওপর বসিয়ে দিলেন, তারপর ধীর পায়ে মাঠ ছাড়লেন।

এমন ঘটনা দেখে অবাক লেগেছে অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার এবং জনপ্রিয় ধারাভাষ্যকার অ্যাডাম গিলক্রিস্ট। হাসান মাহমুদের দুর্দান্ত ডেলিভারির প্রশংসা করছিলেন। সঙ্গে সঙ্গেই বললেন, ‘আমার পুরো ক্রিকেট ক্যারিয়ারে এমন কিছু দেখিনি।’

শুধু এই ঘটনাই নয়। বাংলাদেশ যেমন খেলছে, সেটা তো অস্ট্রেলিয়ানরা কখনও কল্পনাও করতে পারেনি! ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে গিয়ে রীতিমত চোখ রাঙাচ্ছে নাজমুল হোসেন শান্তর দল।

প্রথম ইনিংসে নিয়েছে ২২৮ রানের লিড। জবাবে ৪ উইকেটে ১৬১ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। এখনও বাংলাদেশ ৬৭ রানে এগিয়ে।

অর্থাৎ ডারউইন টেস্টের লাগাম ভালোভাবেই নিজেদের কাছে রেখেছে বাংলাদেশ। টানা তিনদিন এমন পারফরম্যান্স দেখিয়েছে, অস্ট্রেলিয়ানরাও বলতে বাধ্য হচ্ছেন-এমন ঘটনা আগে তো দেখিনি!

হাসান মাহমুদের বোলিংয়ের ভিডিওটি দেখুন এই লিংকে...

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow