আমার পেট ও পশ্চাৎদেশে লাথি মারা হয়েছে : মমতা

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর সংবাদ সম্মেলন করেছেন মমতা ব্যানার্জি। এ সময় তিনি অভিযোগ করেন, কেন্দ্রে ঢুকতে গেলে বিজেপির সমর্থকরা তার পেটে ও পশ্চাৎদেশে লাথি মেরেছে।  মঙ্গলবার (০৫ মে) বিকেলে কালীঘাটে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এ সময় অভিষেক ব্যানার্জি ও দলের অন্যান্য নেতা-নেত্রীরা উপস্থিত ছিলেন। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর তিনি এই প্রথম গণমাধ্যমের মুখোমুখি হলেন। মমতা ব্যানার্জি বলেন, ভোটকেন্দ্রে ঢুকতে গেলে আমাকে মারতে মারতে বের করা হয়েছে। যেভাবে আমার উপর অত্যাচার হয়েছে, একজন মহিলা হিসেবে, একজন মানুষ হিসেবে আমি ধারণাও করতে পারি না। প্রথমে আমার গাড়ি থামানো হয়, পরে বুথে ঢুকতে বাধা দেওয়া হয়।‌  শারীরিক হেনস্থার অভিযোগ তুলে তিনি বলেন, আমার ‌পেট ও পশ্চাৎদেশে লাথি মারা হয়েছে। সব সিসিটিভি বন্ধ করে তারা এই কাজ করেছে। মনে রাখবেন হিস্ট্রি উইল রিপিট। উই উইল বাউন্স ব্যাক। মমতার আরও বলেন, যা হয়েছে, তাতে মহিলা হিসাবে আমি অপমানিত। আমার সঙ্গেই এটা হল, তা হলে অন্যদের কী ভাবে অত্যাচারিত হতে হচ্ছে, বোঝা যাচ্ছে। ‌এটা সিআরপিএফ না বিজেপির গুন্ডা বাহিনী। আমরা সিপিএমের কোন

আমার পেট ও পশ্চাৎদেশে লাথি মারা হয়েছে : মমতা

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর সংবাদ সম্মেলন করেছেন মমতা ব্যানার্জি। এ সময় তিনি অভিযোগ করেন, কেন্দ্রে ঢুকতে গেলে বিজেপির সমর্থকরা তার পেটে ও পশ্চাৎদেশে লাথি মেরেছে। 

মঙ্গলবার (০৫ মে) বিকেলে কালীঘাটে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এ সময় অভিষেক ব্যানার্জি ও দলের অন্যান্য নেতা-নেত্রীরা উপস্থিত ছিলেন। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর তিনি এই প্রথম গণমাধ্যমের মুখোমুখি হলেন।

মমতা ব্যানার্জি বলেন, ভোটকেন্দ্রে ঢুকতে গেলে আমাকে মারতে মারতে বের করা হয়েছে। যেভাবে আমার উপর অত্যাচার হয়েছে, একজন মহিলা হিসেবে, একজন মানুষ হিসেবে আমি ধারণাও করতে পারি না। প্রথমে আমার গাড়ি থামানো হয়, পরে বুথে ঢুকতে বাধা দেওয়া হয়।‌ 

শারীরিক হেনস্থার অভিযোগ তুলে তিনি বলেন, আমার ‌পেট ও পশ্চাৎদেশে লাথি মারা হয়েছে। সব সিসিটিভি বন্ধ করে তারা এই কাজ করেছে। মনে রাখবেন হিস্ট্রি উইল রিপিট। উই উইল বাউন্স ব্যাক।

মমতার আরও বলেন, যা হয়েছে, তাতে মহিলা হিসাবে আমি অপমানিত। আমার সঙ্গেই এটা হল, তা হলে অন্যদের কী ভাবে অত্যাচারিত হতে হচ্ছে, বোঝা যাচ্ছে। ‌এটা সিআরপিএফ না বিজেপির গুন্ডা বাহিনী। আমরা সিপিএমের কোনো পার্টি অফিস দখল করিনি। তিনদিন ধরে বিজেপির কেন্দ্রীয় বাহিনী হামলা চালাচ্ছে। এবারের ভোটের সন্ত্রাস সবকিছুকে ছাপিয়ে গেছে।

তার মতে, ১০০টির বেশি আসন বিজেপি লুট করেছে। ওরা এমনি জিতলে আমার কোনো অভিযোগ থাকত না। ভোটে হার-জিত তো থাকেই। কিন্তু তা তো হয়নি। আমরা হারিনি। ওরা ভোট লুট করেছে।

নির্বাচন কমিশনের বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন তিনি। তার ভাষায়, আমাদের এই লড়াই বিজেপির বিরুদ্ধে ছিল না। নির্বাচন কমিশন এখানে একটা কালো ইতিহাস তৈরি করল। তারা মানুষের অধিকার লুট করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow