আমি বিশ্বাস করি, দ্রুততম সময়ের মধ্যে রামিসা হত্যার বিচার সম্ভব

নির্মম ঘটনার বিচার যত দ্রুত হবে, বিচারব্যবস্থার প্রতি দেশের মানুষের আস্থা তত ফিরে আসবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারকে নৃশংস হত্যার বিচার প্রসঙ্গে বৃহস্পতিবার (২১ মে) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এ হত্যা মামলার বিচার দ্রুত সময়ের মধ্যে করা সম্ভব বলেও মনে করেন তিনি। আরও পড়ুনরামিসা হত্যাকাণ্ডের রহস্য জানাতে রাতে ব্রিফ করবে ডিএমপি এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ আইনমন্ত্রীর  অ্যাটর্নি জেনারেল বলেন, দ্রুত বিচার প্রাপ্তি যে কোনো নাগরিকের মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত বিষয়। আমি মনে করি, এ রকম একটা নির্মম ঘটনার বিচার যত দ্রুত সম্ভব হবে, বিচার ও বিচারব্যবস্থার প্রতি দেশের মানুষের আস্থা তত ফিরে আসবে। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী দ্রুততম সময়ের মধ্যেই এ ঘটনার তদন্ত প্রতিবেদন দেবে বলে মনে করি। আর এ রকম মর্মন্তিক ঘটনার দ্রুত বিচার রাষ্ট্রের পক্ষ থেকে হলে আগামী দিনে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটা থেকে আমরা রক্ষা পাবো। আমি বিশ্বাস করি, দ্রুততম সময়ের মধ্যে এই মামলার বিচার করা

আমি বিশ্বাস করি, দ্রুততম সময়ের মধ্যে রামিসা হত্যার বিচার সম্ভব

নির্মম ঘটনার বিচার যত দ্রুত হবে, বিচারব্যবস্থার প্রতি দেশের মানুষের আস্থা তত ফিরে আসবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারকে নৃশংস হত্যার বিচার প্রসঙ্গে বৃহস্পতিবার (২১ মে) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এ হত্যা মামলার বিচার দ্রুত সময়ের মধ্যে করা সম্ভব বলেও মনে করেন তিনি।

আরও পড়ুন
রামিসা হত্যাকাণ্ডের রহস্য জানাতে রাতে ব্রিফ করবে ডিএমপি 
এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ আইনমন্ত্রীর 

অ্যাটর্নি জেনারেল বলেন, দ্রুত বিচার প্রাপ্তি যে কোনো নাগরিকের মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত বিষয়। আমি মনে করি, এ রকম একটা নির্মম ঘটনার বিচার যত দ্রুত সম্ভব হবে, বিচার ও বিচারব্যবস্থার প্রতি দেশের মানুষের আস্থা তত ফিরে আসবে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী দ্রুততম সময়ের মধ্যেই এ ঘটনার তদন্ত প্রতিবেদন দেবে বলে মনে করি। আর এ রকম মর্মন্তিক ঘটনার দ্রুত বিচার রাষ্ট্রের পক্ষ থেকে হলে আগামী দিনে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটা থেকে আমরা রক্ষা পাবো।

আমি বিশ্বাস করি, দ্রুততম সময়ের মধ্যে এই মামলার বিচার করা সম্ভব, যোগ করেন রুহুল কুদ্দুস কাজল।

এফএইচ/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow