‘আমি যা চাই, তা করতে পারি’, লিটনকে স্মিথ
ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে মাঠে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ। তবে টেস্ট জয়ের ঠিক আগের দিন অজি তারকা ব্যাটার স্টিভ স্মিথ ও টাইগার উইকেটকিপার লিটন দাসের মধ্যে কথার লড়াই হয়। সেই কথোপকথন ধরা পড়ে স্টাম্পের মাইক্রোফোনে। সেই লড়াইকে বাংলাদেশ দলের নির্ভীক মানসিকতার প্রতীক বলে মনে করছে ফক্স ক্রিকেট। অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করছিলেন স্মিথ। তাইজুল ইসলামের একটি বল স্মিথের লেগ সাইড দিয়ে জমা পড়ে উইকেটকিপার লিটনের গ্লাভসে। আউটের আবেদন করেন লিটন। কিন্তু আম্পায়ার আউট দেননি। বাংলাদেশ তখন রিভিউ নেবে কি না, তা নিয়ে দোটানায় ছিল। সে মুহূর্তে স্মিথকে বলতে শোনা যায়, ‘নিয়ে নাও। যাও, রিভিউ নাও। ব্যবহার করো। আরেকটা রিভিউ নষ্ট করো। যা খুশি করো।’ বাংলাদেশ শেষ পর্যন্ত রিভিউ না নেওয়ার সিদ্ধান্ত নেয়। উইকেটের পেছনে থাকা লিটন তখন স্মিথকে বলেন, ‘তুমি ব্যাট করো। শুধু ব্যাট করো।’ স্মিথের পাল্টা জবাব, ‘আমি ব্যাট করছি।’ লিটন আবারও বলেন, ‘শুধু ব্যাট করো।’ এবার স্মিথ কিছুটা জোরের সঙ্গেই জবাব দেন, ‘না, আমি যা চাই তা-ই করব, আমি যা চাই তা করতে পারি।’ কিন্তু স্মিথ ক্রিজে যেটা চেয়েছিলেন, সেটা পারে
ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে মাঠে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ। তবে টেস্ট জয়ের ঠিক আগের দিন অজি তারকা ব্যাটার স্টিভ স্মিথ ও টাইগার উইকেটকিপার লিটন দাসের মধ্যে কথার লড়াই হয়। সেই কথোপকথন ধরা পড়ে স্টাম্পের মাইক্রোফোনে। সেই লড়াইকে বাংলাদেশ দলের নির্ভীক মানসিকতার প্রতীক বলে মনে করছে ফক্স ক্রিকেট।
অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করছিলেন স্মিথ। তাইজুল ইসলামের একটি বল স্মিথের লেগ সাইড দিয়ে জমা পড়ে উইকেটকিপার লিটনের গ্লাভসে। আউটের আবেদন করেন লিটন। কিন্তু আম্পায়ার আউট দেননি।
বাংলাদেশ তখন রিভিউ নেবে কি না, তা নিয়ে দোটানায় ছিল। সে মুহূর্তে স্মিথকে বলতে শোনা যায়, ‘নিয়ে নাও। যাও, রিভিউ নাও। ব্যবহার করো। আরেকটা রিভিউ নষ্ট করো। যা খুশি করো।’
বাংলাদেশ শেষ পর্যন্ত রিভিউ না নেওয়ার সিদ্ধান্ত নেয়। উইকেটের পেছনে থাকা লিটন তখন স্মিথকে বলেন, ‘তুমি ব্যাট করো। শুধু ব্যাট করো।’
স্মিথের পাল্টা জবাব, ‘আমি ব্যাট করছি।’ লিটন আবারও বলেন, ‘শুধু ব্যাট করো।’ এবার স্মিথ কিছুটা জোরের সঙ্গেই জবাব দেন, ‘না, আমি যা চাই তা-ই করব, আমি যা চাই তা করতে পারি।’
কিন্তু স্মিথ ক্রিজে যেটা চেয়েছিলেন, সেটা পারেননি। ব্যক্তিগত ৪৪ রানে মেহেদী হাসান মিরাজের বলে আউট হয়ে যান। তবে কথার সেই লড়াই বলে দেয়, ডারউইনে অস্ট্রেলিয়ার ঘরের মাটিতে টেস্ট জয়ে বাংলাদেশ দল কতটা আত্মবিশ্বাসী ছিল।
ফক্স ক্রিকেটের ধারাভাষ্যে সাবেক অস্ট্রেলিয়ান পেসার ব্রেন্ডন জুলিয়ান এই ঘটনাটি আলাদা করে তুলে ধরেন। তার ভাষায়, ‘বাংলাদেশ লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। ছোট্ট একটা বাগ্বিতণ্ডা হয়েছিল। আমার মনে হয়, স্টিভ স্মিথ একটু প্রভাব বিস্তার করার চেষ্টা করেছিলেন।’
এ বিষয়ে সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার বলেন, ‘লিটন স্মিথের সঙ্গে ওই ছোট্ট কথার লড়াইয়ে জড়িয়ে পড়ার পর পুরো ইনিংসে তারা আর চুপ থাকেননি। এটা অবিশ্বাস্য। নিজেদের ওপর বিশ্বাসটা ছিল তাদের, ক্ষুধার্ত ছিল।’
What's Your Reaction?