আমি সবাইকে ক্ষমা করে দিলাম, ফুলের মালা নিয়ে পাটওয়ারী 

ঢাকা-৮ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে ফুলের মালা দিলেন শাহবাগের ফুলের দোকানদাররা।  মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে ফজরের নামাজ আদায় করে তিনি শহীদ ওসমান হাদীর কবর জিয়ারত করেন।  কবর জিয়ারত শেষে তিনি শাহবাগের ফুলের দোকানদারদের কাছে ভোট চাইলেন। এ সময় ২ জন তাকে ফুলের মালা পরিয়ে দেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমি সবাইকে ক্ষমা করে দিলাম। আজ অল্প কিছু সময় প্রচারণা চালাব। আমি যদি বিজয়ী হই তাহলে ঢাকা-৮ আসনকে অন্যভাবে সাজাবো।  প্রথম কাজ হবে হাদি হত্যার বিচার করা। এর আগে, রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচনী প্রচারণা শেষে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নকে ভালো হয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, নয়ন তুমি ভালো হয়ে যাও। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস যদি নিজের ভালো চান, তাহলে তার উচিত হবে নয়নকে চুপ করানো। নয়ন যত কথা বলবে মির্জা আব্বাসের ভোট তত কমে যাবে। নিজের পরিবারের নিরাপত্তার বিষয়ে নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, আমার বাসার

আমি সবাইকে ক্ষমা করে দিলাম, ফুলের মালা নিয়ে পাটওয়ারী 
ঢাকা-৮ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে ফুলের মালা দিলেন শাহবাগের ফুলের দোকানদাররা।  মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে ফজরের নামাজ আদায় করে তিনি শহীদ ওসমান হাদীর কবর জিয়ারত করেন।  কবর জিয়ারত শেষে তিনি শাহবাগের ফুলের দোকানদারদের কাছে ভোট চাইলেন। এ সময় ২ জন তাকে ফুলের মালা পরিয়ে দেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমি সবাইকে ক্ষমা করে দিলাম। আজ অল্প কিছু সময় প্রচারণা চালাব। আমি যদি বিজয়ী হই তাহলে ঢাকা-৮ আসনকে অন্যভাবে সাজাবো।  প্রথম কাজ হবে হাদি হত্যার বিচার করা। এর আগে, রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচনী প্রচারণা শেষে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নকে ভালো হয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, নয়ন তুমি ভালো হয়ে যাও। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস যদি নিজের ভালো চান, তাহলে তার উচিত হবে নয়নকে চুপ করানো। নয়ন যত কথা বলবে মির্জা আব্বাসের ভোট তত কমে যাবে। নিজের পরিবারের নিরাপত্তার বিষয়ে নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, আমার বাসার সামনে অনেকেই বাইক নিয়ে ঘোরাফেরা করছে। আমার পরিবারের নিরাপত্তা নিয়ে আমি শঙ্কিত। তিনি বলেন, প্রশাসনকে বলবো আমার পরিবার এবং আমার নিরাপত্তার ব্যবস্থা করতে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow