আমিনুলকে হারিয়ে জয়ী জামায়াতের আব্দুল বাতেন

  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনের বেসরকারি প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল বাতেন ৮৮ হাজার ৮২৮ পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত আমিনুল হক পেয়েছেন ৮৫ হাজার ৪৬৭ ভোট। ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরীফ উদ্দিন আহমেদ চৌধুরীর সই করা বেসরকারি ফলাফল সিট থেকে এ তথ্য জানা গেছে। এছাড়া নির্বাচনে বাংলাদেশ লেবার পার্টির প্রার্থী একেএম মোয়াজ্জাম হোসেন পেয়েছেন ৪৯৪ ভোট, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মোহাম্মাদ তৌহিদ্দুজাম পেয়েছেন ১০২ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট এর প্রার্থী আব্দুল কাদের জিলানী পেয়েছেন ১৪২ ভোট, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) প্রার্থী তারিকুল হক পেয়েছেন ১৬৭ ভোট, বাংলাদেশ জাতীয় পার্টি–বিজেপি প্রার্থী নাজমুল হক পেয়েছেন ১৮৫ ভোট, গণঅধিকার পরিষদের প্রার্থী মামুন হোসেন পেয়েছেন ১০৪ ভোট, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের রাশিদুল রাশিদুল ইসলাম পেয়েছেন ২০৯ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী সাইফুল ইসলাম পেয়েছেন ৩৬৩৯ ভোট, জাতীয় পার্টির সুলতান আহমেদ সেলিম পেয়েছেন ১৪৬৪ ভোট।

আমিনুলকে হারিয়ে জয়ী জামায়াতের আব্দুল বাতেন

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনের বেসরকারি প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল বাতেন ৮৮ হাজার ৮২৮ পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত আমিনুল হক পেয়েছেন ৮৫ হাজার ৪৬৭ ভোট।

ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরীফ উদ্দিন আহমেদ চৌধুরীর সই করা বেসরকারি ফলাফল সিট থেকে এ তথ্য জানা গেছে।

এছাড়া নির্বাচনে বাংলাদেশ লেবার পার্টির প্রার্থী একেএম মোয়াজ্জাম হোসেন পেয়েছেন ৪৯৪ ভোট, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মোহাম্মাদ তৌহিদ্দুজাম পেয়েছেন ১০২ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট এর প্রার্থী আব্দুল কাদের জিলানী পেয়েছেন ১৪২ ভোট, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) প্রার্থী তারিকুল হক পেয়েছেন ১৬৭ ভোট, বাংলাদেশ জাতীয় পার্টি–বিজেপি প্রার্থী নাজমুল হক পেয়েছেন ১৮৫ ভোট, গণঅধিকার পরিষদের প্রার্থী মামুন হোসেন পেয়েছেন ১০৪ ভোট, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের রাশিদুল রাশিদুল ইসলাম পেয়েছেন ২০৯ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী সাইফুল ইসলাম পেয়েছেন ৩৬৩৯ ভোট, জাতীয় পার্টির সুলতান আহমেদ সেলিম পেয়েছেন ১৪৬৪ ভোট।

আরএএস/জেএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow