আমির হামজাকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন বিএনপি প্রার্থী
কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার এ অসুস্থতার খবরে তাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন একই আসনের বিএনপি প্রার্থী জাকির হোসেন সরকার। রোববার (০৮ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় নির্বাচনী গণসংযোগকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আমির হামজা। এরপর তাকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক জানান, নির্বাচনী প্রচারণাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমির হামজাকে হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। তিনি বলেন, পেটের পীড়াজনিত কারণে হাসপাতালে ভর্তি হন হামজা। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, পেটের পীড়ায় আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। সম্ভবত তার ফুড পয়জনিং হয়েছে। বেশ কয়েকবার বমিও করেছেন তিনি। তবে তিনি এখন শঙ্কামুক্ত। বিএনপি প্রার্থী জাকির হোসেন বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আমার প্রতিদ্বন্দ্বী। মুফতি আমির হামজা গণসংযোগকালে হঠাৎ অসুস্থ হয়ে কুষ্টিয়
কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার এ অসুস্থতার খবরে তাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন একই আসনের বিএনপি প্রার্থী জাকির হোসেন সরকার।
রোববার (০৮ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় নির্বাচনী গণসংযোগকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আমির হামজা। এরপর তাকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক জানান, নির্বাচনী প্রচারণাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমির হামজাকে হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।
তিনি বলেন, পেটের পীড়াজনিত কারণে হাসপাতালে ভর্তি হন হামজা। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।
হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, পেটের পীড়ায় আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। সম্ভবত তার ফুড পয়জনিং হয়েছে। বেশ কয়েকবার বমিও করেছেন তিনি। তবে তিনি এখন শঙ্কামুক্ত।
বিএনপি প্রার্থী জাকির হোসেন বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আমার প্রতিদ্বন্দ্বী। মুফতি আমির হামজা গণসংযোগকালে হঠাৎ অসুস্থ হয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি হন। খবর পেয়েই আমি তাকে দেখতে আসি। বর্তমানে তিনি সম্পূর্ণ আশঙ্কামুক্ত। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি।’
What's Your Reaction?