আমিরাতের ভিসার মেয়াদ ও বর্তমান অবস্থা অনলাইনে সহজেই জানা যাবে
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বসবাস বা ভ্রমণের জন্য ভিসাধারীরা এখন খুব সহজেই অনলাইনে তাদের ভিসার বৈধতা ও মেয়াদ শেষ হওয়ার তারিখ যাচাই করতে পারবেন। দেশটির অভিবাসন কর্তৃপক্ষ এ সুবিধা চালু রেখেছে, যার মাধ্যমে কয়েক সেকেন্ডেই ভিসার সর্বশেষ তথ্য জানা সম্ভব। সম্প্রতি ইউএইর ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি) বিশেষ আঞ্চলিক পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের জন্য ৩০ দিনের একটি গ্রেস পিরিয়ড ঘোষণা করেছে। এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিরা জরিমানা ছাড়াই নিজেদের অবস্থান বৈধ করতে অথবা দেশ ত্যাগ করতে পারবেন। এই সুবিধা ৯ জুলাই ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে। দুবাইয়ে ইস্যুকৃত ভিসাধারীরা জেনারেল ডিরেক্টরেট অব রেসিডেন্সি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স (জিডিআরএফএ)-এর ওয়েবসাইটে গিয়ে আবেদন নম্বর বা ফাইল নম্বরের মাধ্যমে ভিসার বর্তমান অবস্থা যাচাই করতে পারবেন। অন্যদিকে, আবুধাবি, শারজাহ, আজমান, উম্ম আল কুয়াইন, রাস আল খাইমাহ ও ফুজাইরাহ থেকে ইস্যুকৃত ভিসার তথ্য পাওয়া যাবে আইসিপির অনলাইন প্ল্যাটফর্মে। সেখানে ফাইল নম্বর, ইউনিফায়েড আইডি (ইউআইডি), এমিরেটস আইডি অথবা পাসপোর্ট নম্বর ব্যবহার
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বসবাস বা ভ্রমণের জন্য ভিসাধারীরা এখন খুব সহজেই অনলাইনে তাদের ভিসার বৈধতা ও মেয়াদ শেষ হওয়ার তারিখ যাচাই করতে পারবেন। দেশটির অভিবাসন কর্তৃপক্ষ এ সুবিধা চালু রেখেছে, যার মাধ্যমে কয়েক সেকেন্ডেই ভিসার সর্বশেষ তথ্য জানা সম্ভব।
সম্প্রতি ইউএইর ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি) বিশেষ আঞ্চলিক পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের জন্য ৩০ দিনের একটি গ্রেস পিরিয়ড ঘোষণা করেছে। এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিরা জরিমানা ছাড়াই নিজেদের অবস্থান বৈধ করতে অথবা দেশ ত্যাগ করতে পারবেন। এই সুবিধা ৯ জুলাই ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।
দুবাইয়ে ইস্যুকৃত ভিসাধারীরা জেনারেল ডিরেক্টরেট অব রেসিডেন্সি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স (জিডিআরএফএ)-এর ওয়েবসাইটে গিয়ে আবেদন নম্বর বা ফাইল নম্বরের মাধ্যমে ভিসার বর্তমান অবস্থা যাচাই করতে পারবেন।
অন্যদিকে, আবুধাবি, শারজাহ, আজমান, উম্ম আল কুয়াইন, রাস আল খাইমাহ ও ফুজাইরাহ থেকে ইস্যুকৃত ভিসার তথ্য পাওয়া যাবে আইসিপির অনলাইন প্ল্যাটফর্মে। সেখানে ফাইল নম্বর, ইউনিফায়েড আইডি (ইউআইডি), এমিরেটস আইডি অথবা পাসপোর্ট নম্বর ব্যবহার করে অনুসন্ধান করা যাবে।
অনুসন্ধান শেষে আবেদনকারী ভিসার ফাইল নম্বর, বর্তমান অবস্থা, ইস্যুর তারিখ এবং মেয়াদ শেষ হওয়ার তারিখসহ প্রয়োজনীয় তথ্য দেখতে পারবেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, ভিসার মেয়াদ নিয়মিত যাচাই করলে অতিরিক্ত জরিমানা, ওভারস্টে সংক্রান্ত জটিলতা এবং আইনি সমস্যার ঝুঁকি এড়ানো সম্ভব হবে। বিশেষ করে সাম্প্রতিক গ্রেস পিরিয়ডের সুবিধা গ্রহণ করতে আগ্রহীদের দ্রুত নিজেদের ভিসার অবস্থা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র: গাল্ফ নিউজ
এমএসএম
What's Your Reaction?