আমিরাতের শারজাহ বিমানবন্দরে সব ফ্লাইট স্থগিত

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ও পরবর্তীতে তেহরানের পাল্টা হামলার জেরে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। অঞ্চলটিতে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্রমাগত হামলা চালাচ্ছে ইরান। এ অবস্থায় সংযুক্ত আরব আমিরাতের শারজাহ আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জাানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে সব ধরনের ফ্লাইট স্থগিত থাকবে। চলমান সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত যাত্রীদের বিমানবন্দরে না আসার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি, নিজ নিজ এয়ারলাইনের সঙ্গে সরাসরি যোগাযোগ করে সর্বশেষ তথ্য জানার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সংযুক্ত আরব আমিরাতে নিহত ব্যক্তির পরিচয় প্রকাশ করেছে দেশটি। আমিরাতি কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ব্যক্তি একজন পাকিস্তানি নাগরিক। এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা ও গভীর সহমর্মিতা জানিয়েছে আমিরাত সরকার। একই সঙ্গে, বেসামরিক নাগরিক ও বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলাকে সব আইনি ও মানবিক মানদণ্ডে নিন্দনীয় ও অগ্রহণযোগ্য বলে উল্লে

আমিরাতের শারজাহ বিমানবন্দরে সব ফ্লাইট স্থগিত

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ও পরবর্তীতে তেহরানের পাল্টা হামলার জেরে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। অঞ্চলটিতে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্রমাগত হামলা চালাচ্ছে ইরান। এ অবস্থায় সংযুক্ত আরব আমিরাতের শারজাহ আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জাানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে সব ধরনের ফ্লাইট স্থগিত থাকবে। চলমান সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আপাতত যাত্রীদের বিমানবন্দরে না আসার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি, নিজ নিজ এয়ারলাইনের সঙ্গে সরাসরি যোগাযোগ করে সর্বশেষ তথ্য জানার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সংযুক্ত আরব আমিরাতে নিহত ব্যক্তির পরিচয় প্রকাশ করেছে দেশটি। আমিরাতি কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ব্যক্তি একজন পাকিস্তানি নাগরিক।

এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা ও গভীর সহমর্মিতা জানিয়েছে আমিরাত সরকার। একই সঙ্গে, বেসামরিক নাগরিক ও বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলাকে সব আইনি ও মানবিক মানদণ্ডে নিন্দনীয় ও অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছে তারা।

সূত্র: খালিজ টাইমস
কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow