আমিরের তৃতীয় বিয়েতে অতিথি দুই প্রাক্তন স্ত্রী, থাকছেন আরও যারা

আর মাত্র কয়েকদিন পরই তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড তারকা আমির খান। আগামী ৫ জুলাই প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করবেন তিনি। তবে জাঁকজমকপূর্ণ আয়োজনের বদলে ঘরোয়া পরিবেশেই পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সম্পন্ন হবে বিয়ের আনুষ্ঠানিকতা। ভারতীয় গণমাধ্যমের খবর, মুম্বাইয়ে আমির খানের নিজ বাসভবনেই আইনি প্রক্রিয়ায় বিয়ে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির সংখ্যা থাকবে প্রায় ১০০ থেকে ১৫০ জন। অতিথি তালিকায় রয়েছেন আমিরের দুই সাবেক স্ত্রী, তিন সন্তান এবং তার বোনদের পরিবারের সদস্যরা। এছাড়া বলিউডের নির্মাতা আশুতোষ গোয়ারিকর ও রাজকুমার সন্তোষীর উপস্থিত থাকার কথা রয়েছে। তবে বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খান বিয়ের মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কি না, তা এখনও নিশ্চিত হয়নি। ভারতীয় বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, আনুষ্ঠানিকতা শেষে তারা নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে যেতে পারেন। জানা গেছে, দুপুরের আগেই বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ হবে। এরপর অতিথিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন থাকবে। হবু দম্পতির পছন্দ অনুযায়ী বিশেষভাবে খাবারের মেনু সাজানো হলেও, কী কী পদ থাকছে তা এখনো প্রকাশ করা হয়নি। চলত

আমিরের তৃতীয় বিয়েতে অতিথি দুই প্রাক্তন স্ত্রী, থাকছেন আরও যারা

আর মাত্র কয়েকদিন পরই তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড তারকা আমির খান। আগামী ৫ জুলাই প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করবেন তিনি। তবে জাঁকজমকপূর্ণ আয়োজনের বদলে ঘরোয়া পরিবেশেই পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সম্পন্ন হবে বিয়ের আনুষ্ঠানিকতা।

ভারতীয় গণমাধ্যমের খবর, মুম্বাইয়ে আমির খানের নিজ বাসভবনেই আইনি প্রক্রিয়ায় বিয়ে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির সংখ্যা থাকবে প্রায় ১০০ থেকে ১৫০ জন।

অতিথি তালিকায় রয়েছেন আমিরের দুই সাবেক স্ত্রী, তিন সন্তান এবং তার বোনদের পরিবারের সদস্যরা। এছাড়া বলিউডের নির্মাতা আশুতোষ গোয়ারিকর ও রাজকুমার সন্তোষীর উপস্থিত থাকার কথা রয়েছে।

তবে বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খান বিয়ের মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কি না, তা এখনও নিশ্চিত হয়নি। ভারতীয় বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, আনুষ্ঠানিকতা শেষে তারা নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে যেতে পারেন।

জানা গেছে, দুপুরের আগেই বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ হবে। এরপর অতিথিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন থাকবে। হবু দম্পতির পছন্দ অনুযায়ী বিশেষভাবে খাবারের মেনু সাজানো হলেও, কী কী পদ থাকছে তা এখনো প্রকাশ করা হয়নি।

চলতি বছরের মার্চে নিজের ৬০তম জন্মদিন উপলক্ষে গৌরী স্প্র্যাটকে প্রথমবারের মতো সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন আমির খান। সেদিনই প্রকাশ্যে আসে তাদের সম্পর্কের খবর। প্রায় দুই বছরের প্রেমের পর এবার আনুষ্ঠানিকভাবে নতুন জীবনের সূচনা করতে যাচ্ছেন এই বলিউড অভিনেতা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow