আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ নিয়ে মার্কিন জনগণের বিরোধিতা নেই বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, ইরানের ওপর হামলা অব্যাহত থাকবে। ট্রাম্প বলেন, ‘তাদের এর মূল্য চুকাতে হবে, তাদের ধ্বংস করা হচ্ছে।’ খবর আল জাজিরার। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধের জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন করা হয় ট্রাম্পকে। বিশেষ করে এতে আরও মার্কিন সেনা নিহত হওয়ার পরও জনসমর্থন কেমন আছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমেরিকানরা এই যুদ্ধের বিরুদ্ধে নয়।’ তিনি আরও বলেন, ‘আমেরিকানরা জ্বালানি তেলের উচ্চ দাম চায় না, কিন্তু তারা যুদ্ধের বিরুদ্ধেও নয়। নতুন একটি জরিপে বিষয়টি খুব স্পষ্টভাবে উঠে এসেছে।’ তবে ট্রাম্প কোন জরিপের কথা উল্লেখ করেছেন, তা পরিষ্কার নয়। এর আগে বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শুরু করা হামলার বিষয়ে মার্কিন জনগণের মধ্যে বিরোধিতা ক্রমেই বাড়ছে। সমালোচকরা এই হামলাকে ‘অপ্ররোচিত আক্রমণ’ হিসেবে উল্লেখ করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow