আম্পায়ারকে মারলে শাস্তি কী - প্রশ্নের পরই ক্রিকেটার নিষিদ্ধ

ক্রিকেট মাঠে সবকিছু নিয়ন্ত্রণ করেন ম্যাচ অফিসিয়ালরা। সেখানে বড় ভূমিকা থাকে আম্পায়ারদের৷ আম্পায়ারদের সিদ্ধান্তই চূড়ান্ত ধরে নেওয়া হয়। তবে আম্পায়ারের সাথে ক্রিকেটারদের বিরোধ বা তর্কের ঘটনাও কম নয়। এবার এ নিয়ে মন্তব্য করে শাস্তির মুখে পড়েছেন নেপালের ক্রিকেটার। নেপালের পিএম (প্রধানমন্ত্রী) কাপে গত শুক্রবার মুখোমুখি হয়েছিল বাগমাতি ও মাধেশ। এই ম্যাচে আম্পায়ারের একটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে প্রতিবাদ জানান বাগমাতির অধিনায়ক সন্দীপ লামিচানে। আম্পায়ার ও অধিনায়কের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হতেও দেখা যায়। এই ঘটনার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পেজে সেই ম্যাচের ছবি নিয়ে পোস্ট করা হয়। পরবর্তীতে সেখানে কমেন্ট করেন নেপালের ক্রিকেটার কারান কেসি। কমেন্টে তিনি লেখেন, ‘কোনো ক্রিকেটার যদি ভুলবশত একজন আম্পায়ারকে মারে, তখন কয় ম্যাচের জন্য নিষিদ্ধ করা হবে? এমনিই জিজ্ঞেস করছি।’ এমন মন্তব্যের পর ক্রিকেট এসোসিয়েশন অব নেপাল(সিএএন) তাকে এক ম্যাচ নিষিদ্ধ করেছে। পাশাপাশি তার শতভাগ ম্যাচ ফি জরিমানা করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow