আরএসএফকে ছাড় দেবে না সুদানের বাহিনী, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা

সুদানের আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর নিয়ন্ত্রণকে বৈধতা দেয়, এমন কোনো প্রস্তাব গ্রহণ করবেন না বলে জানিয়েছেন দেশটির সার্বভৌম পরিষদের চেয়ারম্যানের রাজনৈতিক ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা আমজাদ ফারিদ আল-তাইয়্যেব। বার্তা সংস্থা আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা আমাদের জনগণকে আরএসএফের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার কাছে তুলে দিতে পারি না। একই সঙ্গে লিবিয়ার মতো দেশের বিভক্তির পরিস্থিতিও মেনে নেওয়া সম্ভব নয়। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আল-তাইয়্যেব বলেন, উত্তর কর্দোফান রাজ্যের রাজধানী এল-ওবেইদ বর্তমানে সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তার অভিযোগ, ২০২৫ সালের অক্টোবরে উত্তর দারফুরের রাজধানী এল-ফাশেরে যে ধরনের হত্যাকাণ্ড চালানো হয়েছিল, আরএসএফ এল-ওবেইদেও তেমন পরিস্থিতি তৈরির চেষ্টা করেছিল। তিনি দাবি করেন, এল-ওবেইদ শহরটি এল-ফাশেরের তুলনায় প্রায় তিন গুণ বড় এবং সুদানি সরকারি বাহিনী আরএসএফের হামলা প্রতিহত করায় সেখানে বড় ধরনের হত্যাকাণ্ড এড়ানো সম্ভব হয়েছে। সংঘাতকে গৃহযুদ্ধ বা সমান শক্তির দুই পক্ষের লড়াই হিসেবে বর্ণনা করার বিরোধিতা করে আল-তাইয়্যেব বল

আরএসএফকে ছাড় দেবে না সুদানের বাহিনী, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা
সুদানের আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর নিয়ন্ত্রণকে বৈধতা দেয়, এমন কোনো প্রস্তাব গ্রহণ করবেন না বলে জানিয়েছেন দেশটির সার্বভৌম পরিষদের চেয়ারম্যানের রাজনৈতিক ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা আমজাদ ফারিদ আল-তাইয়্যেব। বার্তা সংস্থা আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা আমাদের জনগণকে আরএসএফের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার কাছে তুলে দিতে পারি না। একই সঙ্গে লিবিয়ার মতো দেশের বিভক্তির পরিস্থিতিও মেনে নেওয়া সম্ভব নয়। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আল-তাইয়্যেব বলেন, উত্তর কর্দোফান রাজ্যের রাজধানী এল-ওবেইদ বর্তমানে সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তার অভিযোগ, ২০২৫ সালের অক্টোবরে উত্তর দারফুরের রাজধানী এল-ফাশেরে যে ধরনের হত্যাকাণ্ড চালানো হয়েছিল, আরএসএফ এল-ওবেইদেও তেমন পরিস্থিতি তৈরির চেষ্টা করেছিল। তিনি দাবি করেন, এল-ওবেইদ শহরটি এল-ফাশেরের তুলনায় প্রায় তিন গুণ বড় এবং সুদানি সরকারি বাহিনী আরএসএফের হামলা প্রতিহত করায় সেখানে বড় ধরনের হত্যাকাণ্ড এড়ানো সম্ভব হয়েছে। সংঘাতকে গৃহযুদ্ধ বা সমান শক্তির দুই পক্ষের লড়াই হিসেবে বর্ণনা করার বিরোধিতা করে আল-তাইয়্যেব বলেন, এটি সুদানের রাষ্ট্র, সরকার, জনগণ ও সার্বভৌমত্বের বিরুদ্ধে একটি ফ্যাসিবাদী মিলিশিয়ার হামলা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow