আরও কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে আরও কঠোর প্রতিক্রিয়া দেখানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। উপসাগরীয় অঞ্চলে পাল্টাপাল্টি হামলার মধ্যেই এ সতর্কবার্তা দিয়েছে বাহিনীটি। এক সাক্ষাৎকারে আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি বলেন, আমরা আগেই বলেছিলাম, শত্রু প্রতিশ্রুতি ভঙ্গ করে, প্রতারণা করে এবং তাদের বিশ্বাস করা যায় না। আলোচনার যেকোনো পর্যায়ে তারা যেকোনো পদক্ষেপ নিতে পারে। তিনি আরও বলেন, শত্রু এ ধরনের যেকোনো পদক্ষেপ নিলে আমরা তার জবাব দিয়েছি এবং ভবিষ্যতেও দেবো। আবারও বলছি, যদি শত্রু প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে, তাহলে আগের চেয়ে আরও কঠোর জবাব দেওয়া হবে। আমরা আরও শক্তিশালী প্রতিক্রিয়া জানাবো। মোহেবির দাবি, প্রতিপক্ষের এমন আচরণ তাদের কাছে অস্বাভাবিক নয়। কারণ, শত্রুর প্রকৃতি সম্পর্কে আমরা ভালোভাবেই অবগত। এদিকে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই উভয় পক্ষের পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সূত্র: আল-জাজিরা এমএসএম

আরও কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে আরও কঠোর প্রতিক্রিয়া দেখানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। উপসাগরীয় অঞ্চলে পাল্টাপাল্টি হামলার মধ্যেই এ সতর্কবার্তা দিয়েছে বাহিনীটি।

এক সাক্ষাৎকারে আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি বলেন, আমরা আগেই বলেছিলাম, শত্রু প্রতিশ্রুতি ভঙ্গ করে, প্রতারণা করে এবং তাদের বিশ্বাস করা যায় না। আলোচনার যেকোনো পর্যায়ে তারা যেকোনো পদক্ষেপ নিতে পারে।

তিনি আরও বলেন, শত্রু এ ধরনের যেকোনো পদক্ষেপ নিলে আমরা তার জবাব দিয়েছি এবং ভবিষ্যতেও দেবো। আবারও বলছি, যদি শত্রু প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে, তাহলে আগের চেয়ে আরও কঠোর জবাব দেওয়া হবে। আমরা আরও শক্তিশালী প্রতিক্রিয়া জানাবো।

মোহেবির দাবি, প্রতিপক্ষের এমন আচরণ তাদের কাছে অস্বাভাবিক নয়। কারণ, শত্রুর প্রকৃতি সম্পর্কে আমরা ভালোভাবেই অবগত।

এদিকে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই উভয় পক্ষের পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow