আরডি বর্মনের বায়োপিকে চমক, থাকছেন অক্ষয়

দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার ও নির্মাতা নীরজ পাণ্ডে। আর সেই প্রত্যাবর্তন হচ্ছে কিংবদন্তিতুল্য সংগীত পরিচালক রাহুল দেব বর্মন (আরডি বর্মন)- এর বায়োপিকের মাধ্যমে। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী, বর্তমানে আরডি বর্মনের জীবন নিয়ে নির্মিতব্য সিনেমার প্রস্তুতি নিয়ে ব্যস্ত নীরজ পাণ্ডে। সিনেমাটির নামভূমিকায় অভিনয় করবেন ফারহান আখতার। আর এই ছবিতেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমারকে। জানা গেছে, বিশেষ এই চরিত্রে অভিনয়ের প্রস্তাব নিয়ে অক্ষয়ের কাছে নিজেই যান নীরজ পাণ্ডে। পরিচালকের প্রস্তাব শুনেই কাজ করতে সম্মতি দেন বলিউডের এই তারকা। তবে অক্ষয়ের চরিত্রটি কেমন হবে কিংবা এটি ক্যামিও নাকি পূর্ণাঙ্গ উপস্থিতি-সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেননি নির্মাতারা। তবে ঘনিষ্ঠ সূত্রের দাবি, সিনেমায় ফারহান আখতারের অভিনীত আরডি বর্মনের চরিত্রের সঙ্গে অক্ষয়ের চরিত্রটির গুরুত্বপূর্ণ সংযোগ থাকবে। ফলে গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশেই দেখা যেতে পারে তাকে। আরও পড়ুন অভিনয় ছেড়ে চাষাবাদ করতে চেয়েছিলেন এই তারকা, কা

আরডি বর্মনের বায়োপিকে চমক, থাকছেন অক্ষয়

দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার ও নির্মাতা নীরজ পাণ্ডে। আর সেই প্রত্যাবর্তন হচ্ছে কিংবদন্তিতুল্য সংগীত পরিচালক রাহুল দেব বর্মন (আরডি বর্মন)- এর বায়োপিকের মাধ্যমে।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী, বর্তমানে আরডি বর্মনের জীবন নিয়ে নির্মিতব্য সিনেমার প্রস্তুতি নিয়ে ব্যস্ত নীরজ পাণ্ডে। সিনেমাটির নামভূমিকায় অভিনয় করবেন ফারহান আখতার। আর এই ছবিতেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমারকে।

জানা গেছে, বিশেষ এই চরিত্রে অভিনয়ের প্রস্তাব নিয়ে অক্ষয়ের কাছে নিজেই যান নীরজ পাণ্ডে। পরিচালকের প্রস্তাব শুনেই কাজ করতে সম্মতি দেন বলিউডের এই তারকা। তবে অক্ষয়ের চরিত্রটি কেমন হবে কিংবা এটি ক্যামিও নাকি পূর্ণাঙ্গ উপস্থিতি-সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেননি নির্মাতারা।

তবে ঘনিষ্ঠ সূত্রের দাবি, সিনেমায় ফারহান আখতারের অভিনীত আরডি বর্মনের চরিত্রের সঙ্গে অক্ষয়ের চরিত্রটির গুরুত্বপূর্ণ সংযোগ থাকবে। ফলে গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশেই দেখা যেতে পারে তাকে।

বলিউডের একটি সূত্র আরও জানিয়েছে, অক্ষয় কুমার ও নীরজ পাণ্ডের মধ্যে দীর্ঘদিনের পেশাদার সম্পর্ক এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ রয়েছে। সে কারণেই প্রথমবার গল্প শোনার পরই আর দ্বিতীয়বার ভাবেননি অক্ষয়। পরিচালকের প্রস্তাবেই রাজি হয়ে যান তিনি।

এর আগে নীরজ পাণ্ডে পরিচালিত ‘স্পেশাল ২৬’ এবং ‘বেবি’ সিনেমায় অভিনয় করেছিলেন অক্ষয়। দুটি সিনেমাই বাণিজ্যিকভাবে সফল হওয়ার পাশাপাশি দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। তাই ১১ বছর পর এই জুটির নতুন কাজ ঘিরে ইতোমধ্যেই বলিউডে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

সবকিছু ঠিক থাকলে চলতি বছরের সেপ্টেম্বরে শুরু হবে আরডি বর্মনের বায়োপিকের শুটিং। সিনেমাটির জন্য এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছেন ফারহান আখতার। এর আগে ‘ভাগ মিলখা ভাগ’ সিনেমায় কিংবদন্তিতুল্য অ্যাথলেট মিলখা সিংয়ের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন তিনি। এবার আরডি বর্মনের চরিত্রে তার রূপান্তর কেমন হবে, তা দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow