আরব আমিরাতে ১০ ক্ষেপণাস্ত্র, ৫০ ড্রোন দিয়ে হামলা

সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গত ২৪ ঘণ্টায় ইরান থেকে ছোড়া ৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ৫০টি ড্রোন সফলভাবে প্রতিহত করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, এ ঘটনায় কোনো হতাহত বা আহতের খবর পাওয়া যায়নি। রোববার আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানের হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে আরব আমিরাত। দেশটির মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত আমিরাত মোট ৫০৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ২৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ২,১৯১টি ড্রোন ভূপাতিত করেছে। চলমান এই সংঘাতে এখন পর্যন্ত আমিরাতের দুজন সামরিক সদস্য এবং ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলেও জানানো হয়েছে। বর্তমান পরিস্থিতিতে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে, যদিও প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের মাধ্যমে হামলা প্রতিহত করার দাবি করছে আমিরাত।

আরব আমিরাতে ১০ ক্ষেপণাস্ত্র, ৫০ ড্রোন দিয়ে হামলা

সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গত ২৪ ঘণ্টায় ইরান থেকে ছোড়া ৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ৫০টি ড্রোন সফলভাবে প্রতিহত করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, এ ঘটনায় কোনো হতাহত বা আহতের খবর পাওয়া যায়নি।

রোববার আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানের হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে আরব আমিরাত। দেশটির মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত আমিরাত মোট ৫০৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ২৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ২,১৯১টি ড্রোন ভূপাতিত করেছে।

চলমান এই সংঘাতে এখন পর্যন্ত আমিরাতের দুজন সামরিক সদস্য এবং ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলেও জানানো হয়েছে।

বর্তমান পরিস্থিতিতে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে, যদিও প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের মাধ্যমে হামলা প্রতিহত করার দাবি করছে আমিরাত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow