আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ ঘিরে টিএসসিতে দর্শক-সমর্থকদের ভিড়

ফিফা বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। সকাল ৭টায় ম্যাচ শুরুর আগেই ভোর থেকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে জড়ো হয়েছেন হাজারো ফুটবলপ্রেমী। আর্জেন্টিনার সমর্থকদের উপস্থিতিতে পুরো এলাকা যেন রূপ নিয়েছে এক টুকরো ফুটবল স্টেডিয়ামে। বুধবার (১৭ জুন) ভোর থেকে সকাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সরেজমিনে এমন চিত্র দেখা গেছে৷ আকাশী-সাদা জার্সি গায়ে, হাতে জাতীয় পতাকা ও বিভিন্ন ব্যানার নিয়ে প্রিয় দলকে সমর্থন জানাতে হাজির হন মেসিভক্তরা। বাঁশি, ঢোল ও নানা বাদ্যযন্ত্রের শব্দে মুখর হয়ে ওঠে টিএসসি এলাকা। সমর্থকদের উচ্ছ্বাস আর স্লোগানে চারপাশে তৈরি হয় বিশ্বকাপের আবহ। সমর্থকদের অনেকে জানান, দীর্ঘ প্রতীক্ষার পর বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা। তাই প্রিয় দলের খেলা বড় পর্দায় একসঙ্গে উপভোগ করতে রাত থেকেই টিএসসিতে অবস্থান নিয়েছেন তারা। তাদের প্রত্যাশা, বিশ্বকাপ মিশন দুর্দান্ত জয় দিয়ে শুরু করবে লিওনেল মেসির দল। আর্জেন্টিনা সমর্থক রাকিব বলেন, বিশ্বকাপ মানেই আর্জেন্টিনা। প্রথম ম্যাচেই বড় জয় দেখতে চাই। মেসি ও ত

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ ঘিরে টিএসসিতে দর্শক-সমর্থকদের ভিড়

ফিফা বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। সকাল ৭টায় ম্যাচ শুরুর আগেই ভোর থেকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে জড়ো হয়েছেন হাজারো ফুটবলপ্রেমী। আর্জেন্টিনার সমর্থকদের উপস্থিতিতে পুরো এলাকা যেন রূপ নিয়েছে এক টুকরো ফুটবল স্টেডিয়ামে।

বুধবার (১৭ জুন) ভোর থেকে সকাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সরেজমিনে এমন চিত্র দেখা গেছে৷

আকাশী-সাদা জার্সি গায়ে, হাতে জাতীয় পতাকা ও বিভিন্ন ব্যানার নিয়ে প্রিয় দলকে সমর্থন জানাতে হাজির হন মেসিভক্তরা। বাঁশি, ঢোল ও নানা বাদ্যযন্ত্রের শব্দে মুখর হয়ে ওঠে টিএসসি এলাকা। সমর্থকদের উচ্ছ্বাস আর স্লোগানে চারপাশে তৈরি হয় বিশ্বকাপের আবহ।

jagonews24

সমর্থকদের অনেকে জানান, দীর্ঘ প্রতীক্ষার পর বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা। তাই প্রিয় দলের খেলা বড় পর্দায় একসঙ্গে উপভোগ করতে রাত থেকেই টিএসসিতে অবস্থান নিয়েছেন তারা। তাদের প্রত্যাশা, বিশ্বকাপ মিশন দুর্দান্ত জয় দিয়ে শুরু করবে লিওনেল মেসির দল।

আর্জেন্টিনা সমর্থক রাকিব বলেন, বিশ্বকাপ মানেই আর্জেন্টিনা। প্রথম ম্যাচেই বড় জয় দেখতে চাই। মেসি ও তার দল আমাদের হতাশ করবে না বলে বিশ্বাস করি।

আরেক সমর্থক স্নিগ্ধা বলেন, আমার প্রিয় দল আর্জেন্টিনা। আজ মেসির দল জিতবে৷ আবারও বিশ্বকাপ নেবে৷ ফ্যামিলিসহ খেলা দেখতে এসেছি৷ আনন্দ করছি।

তবে শুধু আর্জেন্টিনা সমর্থকরাই নন, টিএসসিতে উপস্থিত ছিলেন ব্রাজিলের সমর্থকরাও। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে তারা আলজেরিয়ার পক্ষে সমর্থন জানান। এ নিয়ে দুই দলের সমর্থকদের মধ্যে হাস্যরসপূর্ণ তর্ক-বিতর্ক এবং খোঁচাখুঁচিও দেখা যায়।

jagonews24

ব্রাজিলের সমর্থক হৃদয় বলেন, আমরা চাই আলজেরিয়া চমক দেখাক। ফুটবলে যে কোনো কিছুই সম্ভব।

তর্ক-বিতর্ক থাকলেও সামগ্রিকভাবে পরিবেশ ছিল উৎসবমুখর ও শান্তিপূর্ণ। আর্জেন্টিনার সমর্থকদের সংখ্যাই ছিল সবচেয়ে বেশি। টিএসসি চত্বরে আকাশী-সাদা জার্সির সমারোহই চোখে পড়েছে সবচেয়ে বেশি।

বিশ্বকাপের উন্মাদনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ভোর থেকেই যে আবহ তৈরি হয়েছে, তা যেন প্রমাণ করে—বাংলাদেশে ফুটবল শুধু একটি খেলা নয়, এটি কোটি মানুষের আবেগ ও ভালোবাসার নাম।

এনএস/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow