আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালে নিষিদ্ধ ফকল্যান্ড সংক্রান্ত পতাকা
আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার বিশ্বকাপ সেমিফাইনালকে উচ্চ ঝুঁকির ম্যাচ হিসেবে বিবেচনা করছে ফিফা। তাই ম্যাচে ১৯৮২ সালের ফকল্যান্ডস (আর্জেন্টিনার ভাষায় মালভিনাস) যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট কোনো পতাকা, ব্যানার বা প্রতীক স্টেডিয়ামে আনা যাবে না। একই সঙ্গে উসকানিমূলক যেকোনো বার্তাও কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। ফকল্যান্ডস দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব নিয়ে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের বিরোধ থেকেই ১৯৮২ সালে যুদ্ধের সূচনা হয়। ১৮৩৩ সাল থেকে দ্বীপপুঞ্জটি যুক্তরাজ্যের নিয়ন্ত্রণে থাকলেও আর্জেন্টিনা সেটিকে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে। ওই যুদ্ধে ৬০০-রও বেশি আর্জেন্টাইন প্রাণ হারান। আর্জেন্টিনার নিরাপত্তামন্ত্রী আলেহান্দ্রা মন্টেওলিভা জানান, নিরাপত্তা পরিকল্পনা নিয়ে গত সোমবার ফিফা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, আর্জেন্টিনার সমর্থকরা স্টেডিয়ামে প্রবেশ করবেন গেট ৪ দিয়ে, আর ইংল্যান্ডের সমর্থকদের জন্য নির্ধারণ করা হয়েছে গেট ৩। যদিও টিকিটে দুই দেশের সমর্থকদের আলাদা বসার ব্যবস্থা নেই। সে কারণে স্টেডিয়ামের ভেতরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। মোতায়েন থাকবে ১,৬০০ জন বে
আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার বিশ্বকাপ সেমিফাইনালকে উচ্চ ঝুঁকির ম্যাচ হিসেবে বিবেচনা করছে ফিফা। তাই ম্যাচে ১৯৮২ সালের ফকল্যান্ডস (আর্জেন্টিনার ভাষায় মালভিনাস) যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট কোনো পতাকা, ব্যানার বা প্রতীক স্টেডিয়ামে আনা যাবে না। একই সঙ্গে উসকানিমূলক যেকোনো বার্তাও কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।
ফকল্যান্ডস দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব নিয়ে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের বিরোধ থেকেই ১৯৮২ সালে যুদ্ধের সূচনা হয়। ১৮৩৩ সাল থেকে দ্বীপপুঞ্জটি যুক্তরাজ্যের নিয়ন্ত্রণে থাকলেও আর্জেন্টিনা সেটিকে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে। ওই যুদ্ধে ৬০০-রও বেশি আর্জেন্টাইন প্রাণ হারান।
আর্জেন্টিনার নিরাপত্তামন্ত্রী আলেহান্দ্রা মন্টেওলিভা জানান, নিরাপত্তা পরিকল্পনা নিয়ে গত সোমবার ফিফা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, আর্জেন্টিনার সমর্থকরা স্টেডিয়ামে প্রবেশ করবেন গেট ৪ দিয়ে, আর ইংল্যান্ডের সমর্থকদের জন্য নির্ধারণ করা হয়েছে গেট ৩।
যদিও টিকিটে দুই দেশের সমর্থকদের আলাদা বসার ব্যবস্থা নেই। সে কারণে স্টেডিয়ামের ভেতরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। মোতায়েন থাকবে ১,৬০০ জন বেসরকারি নিরাপত্তাকর্মী, পাশাপাশি অতিরিক্ত পুলিশ সদস্যও দায়িত্ব পালন করবেন।
পতাকা ছাড়াও বোতল বা আঘাত করার মতো ব্যবহার করা যেতে পারে- এমন কোনো বস্তু স্টেডিয়ামে নেওয়ার অনুমতি থাকবে না।
মন্টেওলিভা আশা প্রকাশ করেছেন, ম্যাচে কোনো সহিংস ঘটনা ঘটবে না। অন্যদিকে আর্জেন্টিনা দলও ম্যাচের উত্তেজনা যেন রাজনৈতিক রূপ না নেয়, সে বিষয়ে সতর্ক। সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে ওঠার পর কোচ লিওনেল স্কালোনি বলেছিলেন, ‘এটি শুধুই একটি ফুটবল ম্যাচ।’
এছাড়া মন্টেওলিভা জানান, ভুয়া টিকিট ব্যবহার বা মার্কিন নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করায় ইতোমধ্যে ১৩ জন আর্জেন্টাইনকে শনাক্ত করা হয়েছে। তাদের বিশ্বকাপের পাশাপাশি আর্জেন্টিনার ম্যাচেও প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
আটলান্টা পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বকাপ সেমিফাইনাল উপলক্ষে শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। স্টেডিয়াম, বিনোদন এলাকা এবং জনসমাগমপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত জনবল ও সম্পদ মোতায়েন করা হয়েছে, যাতে স্থানীয় বাসিন্দা ও আগত দর্শনার্থীরা নিরাপদে এই ঐতিহাসিক ম্যাচ উপভোগ করতে পারেন। পুলিশের ভাষ্য, এসব পদক্ষেপের লক্ষ্য জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ প্রতিরোধ করা এবং সবার জন্য একটি নিরাপদ ও আনন্দময় পরিবেশ বজায় রাখা।
আরআর/আইএইচএস/
What's Your Reaction?