আর্জেন্টিনা, ফ্রান্স, নেদারল্যান্ডস কাউকেই ভয় পান না মরক্কোর কোচ

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলকে ১-১ গোলে রুখে দেওয়ার পাশাপাশি দারুণ ফুটবল খেলে এখন আফ্রিকানদের সবার মধ্যমণি হয়ে আছে মরক্কো। তাদের খেলায় সমর্থক থেকে শুরু করে ফুটবল বোদ্ধারাও মুগ্ধ। গ্রুপের শেষ ম্যাচে বড় ব্যবধানে জিতে গ্রুপ সেরা হয়ে পরের রাউন্ডে উঠতে চায় তারা। সেখানে নেদারল্যান্ডসের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। মরক্কোর কোচ সাফ জানিয়ে দিয়েছেন তিনি কাউকে ভয় পান না। মরক্কো জাতীয় দলের প্রধান কোচ মোহাম্মদ ওয়াহবি বলেছেন, ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বে তার দল কাউকে ভয় পায় না। ব্রাজিলের সাথে ড্র করার পর তিনি জোর দিয়ে বলেন, অ্যাটলাস লায়ন্স এই টুর্নামেন্টে ইতোমধ্যেই তাদের সক্ষমতা প্রমাণ করেছে। আটলান্টায় বুধবার হাইতির বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে মরক্কো ৩২ দলের রাউন্ডে তাদের জায়গা নিশ্চিত করার খুব কাছাকাছি রয়েছে। পরবর্তী রাউন্ডে তৃতীয় এবং ষষ্ঠ গ্রুপ যুক্ত থাকায়, নকআউট পর্বে মরক্কোকে নেদারল্যান্ডসের মুখোমুখি হতে হতে পারে। তবে ওয়াহবি জোর দিয়ে বলেছেন যে, তার দল যে কারোর মোকাবেলা করতে প্রস্তুত। হাইতি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কথা বলতে গিয়ে মরক্কোর কোচ বলেন, ‘ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি আ

আর্জেন্টিনা, ফ্রান্স, নেদারল্যান্ডস কাউকেই ভয় পান না মরক্কোর কোচ

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলকে ১-১ গোলে রুখে দেওয়ার পাশাপাশি দারুণ ফুটবল খেলে এখন আফ্রিকানদের সবার মধ্যমণি হয়ে আছে মরক্কো। তাদের খেলায় সমর্থক থেকে শুরু করে ফুটবল বোদ্ধারাও মুগ্ধ। গ্রুপের শেষ ম্যাচে বড় ব্যবধানে জিতে গ্রুপ সেরা হয়ে পরের রাউন্ডে উঠতে চায় তারা। সেখানে নেদারল্যান্ডসের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। মরক্কোর কোচ সাফ জানিয়ে দিয়েছেন তিনি কাউকে ভয় পান না।

মরক্কো জাতীয় দলের প্রধান কোচ মোহাম্মদ ওয়াহবি বলেছেন, ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বে তার দল কাউকে ভয় পায় না। ব্রাজিলের সাথে ড্র করার পর তিনি জোর দিয়ে বলেন, অ্যাটলাস লায়ন্স এই টুর্নামেন্টে ইতোমধ্যেই তাদের সক্ষমতা প্রমাণ করেছে। আটলান্টায় বুধবার হাইতির বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে মরক্কো ৩২ দলের রাউন্ডে তাদের জায়গা নিশ্চিত করার খুব কাছাকাছি রয়েছে।

পরবর্তী রাউন্ডে তৃতীয় এবং ষষ্ঠ গ্রুপ যুক্ত থাকায়, নকআউট পর্বে মরক্কোকে নেদারল্যান্ডসের মুখোমুখি হতে হতে পারে। তবে ওয়াহবি জোর দিয়ে বলেছেন যে, তার দল যে কারোর মোকাবেলা করতে প্রস্তুত। হাইতি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কথা বলতে গিয়ে মরক্কোর কোচ বলেন, ‘ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক ছিল কিন্তু এই মুহূর্তে আমরা খুব বেশি দূরের কথা ভাবছি না।’

তিনি আরও বলেন, ‘অনেকে নেদারল্যান্ডসের কথা বলছেন, কিন্তু জাপানও তো আছে। এই গুরুত্বপূর্ণ ম্যাচগুলোই আমাদের আসন্ন ম্যাচের জন্য সাহায্য করবে। সেটা নেদারল্যান্ডস, জাপান, ফ্রান্স, পর্তুগাল বা আর্জেন্টিনা যেই হোক না কেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা প্রস্তুত এবং আমি মনে করি আমরা দেখিয়েছি যে আমরা অনেক কিছু দিতে সক্ষম।’

ওয়াহবি তার প্রথম পছন্দের গোলরক্ষক ইয়াসিন বুনোর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগও উড়িয়ে দেন। তবে, দল তাদের লক্ষ্য অর্জনের কাছাকাছি থাকায় তিনি হাইতির বিপক্ষে একাদশে কিছু পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। ব্রাজিল এবং স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ থেকে অর্জিত ৪ পয়েন্ট নিয়ে মরক্কো গ্রুপ ‘সি’-তে দ্বিতীয় স্থানে রয়েছে। গোল পার্থক্যে তারা সেলেসাওয়ের সমানে সমানে আছে।

ওয়াহবি বলেন, ‘সম্ভবত আমরা আমাদের লক্ষ্য অর্জনের খুব কাছাকাছিই আছি৷ কিন্তু তবুও আমাদের পরের ম্যাচটি জিততে হবে। আমি স্কোয়াডের ২৬ জন খেলোয়াড়ের ওপরই নির্ভর করব এবং আপনারা সে নামগুলো জানেন। আমাদের লক্ষ্য জেতা। তাই আমরা সম্ভাব্য সেরা একাদশই মাঠে নামাবো। এ ব্যাপারে কিছু সিদ্ধান্ত নিতে হবে। আমরা জিততে চাই এবং গ্রুপ পর্বের শীর্ষে থেকেই শেষ করতে চাই। প্রথমে আমাদের জেতাটা জরুরি। তারপর দেখা যাবে সেটা আমাদের কোথায় নিয়ে যায়।’

আরআর/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow