আর্জেন্টিনা ম্যাচের দায়িত্বে ১৮৮৬টি হলুদ কার্ড দেওয়া পর্তুগালের রেফারি
২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করবেন পর্তুগালের অভিজ্ঞ রেফারি জোয়াও পিনেইরো। এই ম্যাচে তার দুই সহকারীও থাকছেন পর্তুগালের। প্রথম সহকারী রেফারির দায়িত্ব পালন করবেন ব্রুনো জেসুস, আর দ্বিতীয় সহকারী রেফারি থাকবেন লুসিয়ানো মাইয়া। এছাড়া ম্যাচের চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন কানাডার ড্রু ফিশার। রিজার্ভ সহকারী রেফারি হিসেবে থাকবেন মাইকেল বারওয়েগেন। জোয়াও পিনেইরা তার ক্যারিয়ারে ৪২১টি ম্যাচ পরিচালনা করেছেন, যার মধ্যে হলুদ কার্ড দিয়েছেন ১৮৮৬টি এবং লাল কার্ড ১৩৯টি। প্রতি ম্যাচে গড়ে ৪.৪৮টি হলুদ কার্ড দেখিয়েছেন এই রেফারি। ২০২৬ বিশ্বকাপে বসনিয়া ও সুইজারল্যান্ডের ম্যাচ এবং দক্ষিণ আফ্রিকা বনাম কানাডার ম্যাচের দায়িত্বে ছিলেন তিনি। দুই ম্যাচে মোট ৮টি হলুদ কার্ড দেখিয়েছেন, তবে কোনো লাল কার্ড দেখাননি। আরআর/এমএমআর
২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করবেন পর্তুগালের অভিজ্ঞ রেফারি জোয়াও পিনেইরো।
এই ম্যাচে তার দুই সহকারীও থাকছেন পর্তুগালের। প্রথম সহকারী রেফারির দায়িত্ব পালন করবেন ব্রুনো জেসুস, আর দ্বিতীয় সহকারী রেফারি থাকবেন লুসিয়ানো মাইয়া।
এছাড়া ম্যাচের চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন কানাডার ড্রু ফিশার। রিজার্ভ সহকারী রেফারি হিসেবে থাকবেন মাইকেল বারওয়েগেন।
জোয়াও পিনেইরা তার ক্যারিয়ারে ৪২১টি ম্যাচ পরিচালনা করেছেন, যার মধ্যে হলুদ কার্ড দিয়েছেন ১৮৮৬টি এবং লাল কার্ড ১৩৯টি। প্রতি ম্যাচে গড়ে ৪.৪৮টি হলুদ কার্ড দেখিয়েছেন এই রেফারি।
২০২৬ বিশ্বকাপে বসনিয়া ও সুইজারল্যান্ডের ম্যাচ এবং দক্ষিণ আফ্রিকা বনাম কানাডার ম্যাচের দায়িত্বে ছিলেন তিনি। দুই ম্যাচে মোট ৮টি হলুদ কার্ড দেখিয়েছেন, তবে কোনো লাল কার্ড দেখাননি।
আরআর/এমএমআর
What's Your Reaction?