আর্জেন্টিনা সমর্থকের বাড়ি সাজানো হয়েছে পতাকার আদলে

এবারের বিশ্বকাপ ফুটবল খেলাকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে আর্জেন্টিনা সমর্থক একটি পরিবার ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে তাদের বাড়িকে আর্জেন্টিনার পতাকার আদলে আকাশি আর সাদা রঙে সাজিয়েছেন। প্রিয় ফুটবল দলের প্রতি ভালোবাসা থেকে নিজ বাড়ির বাউন্ডারি, গেট ও বাইরের অংশ আর্জেন্টিনার জাতীয় পতাকার আদলে রাঙানো হয়েছে। সুত্রে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ নুরুল আমীনের পৌরশহরের নালিতাবাড়ী বাজারস্থ বাড়িতে এই ব্যাতিক্রমী উদ্যোগ বাস্তবায়ন করা হয়। তার তিন ছেলে নাজমুল হাসান রুবেল, অমিত হাসান শুভ ও দুর্জয় হাসান শাকিল যৌথভাবে বাড়িটি আর্জেন্টিনার পতাকার রঙে সাজান। নিজেদের প্রিয় ফুটবল দল আর্জেন্টিনার জাতীয় পতাকার আদলে আকাশি-সাদা রঙে রাঙানো বাড়িটির বিভিন্ন অংশ এখন স্থানীয় ফুটবল প্রেমী ও আর্জেন্টিনা দলের সমর্থকদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এখন প্রতিদিন অসংখ্য মানুষ এই বাড়িটি দেখতে আসছেন। একইসাথে ছবি তুলছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তা শেয়ার করছেন তারা। স্থানীয় বাসিন্দারা জানান, ফুটবল খেলার প্রতি গভীর প্রেম ও ভালোবাসা থেকেই এমন ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। যা এল

আর্জেন্টিনা সমর্থকের বাড়ি সাজানো হয়েছে পতাকার আদলে

এবারের বিশ্বকাপ ফুটবল খেলাকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে আর্জেন্টিনা সমর্থক একটি পরিবার ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে তাদের বাড়িকে আর্জেন্টিনার পতাকার আদলে আকাশি আর সাদা রঙে সাজিয়েছেন। প্রিয় ফুটবল দলের প্রতি ভালোবাসা থেকে নিজ বাড়ির বাউন্ডারি, গেট ও বাইরের অংশ আর্জেন্টিনার জাতীয় পতাকার আদলে রাঙানো হয়েছে।

সুত্রে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ নুরুল আমীনের পৌরশহরের নালিতাবাড়ী বাজারস্থ বাড়িতে এই ব্যাতিক্রমী উদ্যোগ বাস্তবায়ন করা হয়। তার তিন ছেলে নাজমুল হাসান রুবেল, অমিত হাসান শুভ ও দুর্জয় হাসান শাকিল যৌথভাবে বাড়িটি আর্জেন্টিনার পতাকার রঙে সাজান।

নিজেদের প্রিয় ফুটবল দল আর্জেন্টিনার জাতীয় পতাকার আদলে আকাশি-সাদা রঙে রাঙানো বাড়িটির বিভিন্ন অংশ এখন স্থানীয় ফুটবল প্রেমী ও আর্জেন্টিনা দলের সমর্থকদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এখন প্রতিদিন অসংখ্য মানুষ এই বাড়িটি দেখতে আসছেন। একইসাথে ছবি তুলছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তা শেয়ার করছেন তারা।

স্থানীয় বাসিন্দারা জানান, ফুটবল খেলার প্রতি গভীর প্রেম ও ভালোবাসা থেকেই এমন ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। যা এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।

এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বাড়ির মালিক অধ্যক্ষ নুরুল আমীনের ছেলে দুর্জয় হাসান শাকিল বলেন, “সবার আগে আমার জন্মস্থান বাংলাদেশকে ভালোবাসি। তাছাড়া ছোটবেলা থেকেই আমাদের পুরো পরিবার আর্জেন্টিনার সমর্থক ছিলাম। এবারের বিশ্বকাপ ফুটবল খেলাতেও আমরা পরিবারের সবাই আর্জেন্টিনা দলকে সমর্থন করেছি। তাই প্রিয় দলের প্রতি ভালোবাসা ও আবেগের জায়গা থেকেই পরিবারের সম্মতিতে পুরো বাড়িকে আর্জেন্টিনার জাতীয় পতাকার আদলে সাজিয়েছি। আমরা চাই এবারের বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা দল চ্যাম্পিয়ান হোক।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow