আর্জেন্টিনাকে খড়কুটোর মতো উড়িয়ে দিল ব্রাজিল
এমনিতে ব্রাজিলের সঙ্গে আর্জেন্টিনার ফুটবল ম্যাচ মানেই টানটান উত্তেজনা। ম্যাচ শেষে হাতাহাতি হওয়াটা তাই অপ্রত্যাশিত ঘটনা নয়। লাতিন আমেরিকার অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রাজিল ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনাকে। ফলে ব্রাজিল আগামী নভেম্বরে হতে যাওয়া অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের টিকিট পেয়েছে।
লাতিন আমেরিকার অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে হারের পরও আর্জেন্টিনা ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে। ভেনেজুয়েলা, বলিভিয়া (৪ পয়েন্ট) ও পেরু (০) আর পরের তিনটি স্থানে। আর্জেন্টিনা গ্রুপ পর্বের শেষ ম্যাচে বলিভিয়াকে হারাতে পারলে তারা চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল খেলবে। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের টিকিটও পেয়ে যাবে। ম্যাচটি আজ রোববার রাত ২টায় শেষ হওয়ার কথা।
শনিবার ব্রাজিল-আর্জেন্টিনার এই ম্যাচের শেষদিকে হাতাহাতিতে জড়ায় দুই দলের ফুটবলাররা। ফলে আর্জেন্টাইন খেলোয়াড় তোবিয়াস গয়তিয়া লাল কার্ড দেখে বহিষ্কৃত হয়।