‘আর্জেন্টিনার আচরণ ছিল জঘন্য’

২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর আর্জেন্টিনার কিছু খেলোয়াড়ের আচরণ নিয়ে ফুটবল বিশ্বে শুরু হয়েছে সমালোচনা। বিশেষ করে ম্যাচ শেষে গাভির সঙ্গে উত্তেজনা এবং স্পেনের খেলোয়াড়রা ট্রফি উঁচিয়ে ধরার সময় আর্জেন্টাইন ফুটবলারদের পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে থাকার ঘটনাকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক ইংল্যান্ড গোলরক্ষক জো হার্ট। স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের পর ম্যাচ বিশ্লেষণে জো হার্ট বলেন, ‘আজ মাঠে একজনই সত্যিকারের খেলোয়াড়সুলভ আচরণ দেখিয়েছে, আর সে হলো লিওনেল মেসি। সে স্পেনের প্রতিটি খেলোয়াড়ের সঙ্গে হাত মিলিয়েছে। ম্যাচ শেষ হয়ে গেছে। আজ যা হয়েছে, তা নিয়ে আর্জেন্টিনার অভিযোগ করার কিছুই নেই। তাদের আচরণ ছিল জঘন্য।’ স্পেনের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসাও করেন সাবেক ম্যানচেস্টার সিটি গোলরক্ষক, ‘স্পেন পুরোপুরি এই শিরোপার যোগ্য। পুরো টুর্নামেন্টজুড়েই তারা অসাধারণ ফুটবল খেলেছে। ফাইনালেও তারা শক্ত ও লড়াকু আর্জেন্টিনাকে পুরো ম্যাচজুড়ে নিয়ন্ত্রণ করেছে। এই বিশ্বকাপের সেরা দলই শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে।’ ফাইনালের পর আর্জেন্টিনার খেলোয়াড়দের আচরণ নিয়ে এরই মধ্যে বি

‘আর্জেন্টিনার আচরণ ছিল জঘন্য’

২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর আর্জেন্টিনার কিছু খেলোয়াড়ের আচরণ নিয়ে ফুটবল বিশ্বে শুরু হয়েছে সমালোচনা। বিশেষ করে ম্যাচ শেষে গাভির সঙ্গে উত্তেজনা এবং স্পেনের খেলোয়াড়রা ট্রফি উঁচিয়ে ধরার সময় আর্জেন্টাইন ফুটবলারদের পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে থাকার ঘটনাকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক ইংল্যান্ড গোলরক্ষক জো হার্ট।

স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের পর ম্যাচ বিশ্লেষণে জো হার্ট বলেন, ‘আজ মাঠে একজনই সত্যিকারের খেলোয়াড়সুলভ আচরণ দেখিয়েছে, আর সে হলো লিওনেল মেসি। সে স্পেনের প্রতিটি খেলোয়াড়ের সঙ্গে হাত মিলিয়েছে। ম্যাচ শেষ হয়ে গেছে। আজ যা হয়েছে, তা নিয়ে আর্জেন্টিনার অভিযোগ করার কিছুই নেই। তাদের আচরণ ছিল জঘন্য।’

স্পেনের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসাও করেন সাবেক ম্যানচেস্টার সিটি গোলরক্ষক, ‘স্পেন পুরোপুরি এই শিরোপার যোগ্য। পুরো টুর্নামেন্টজুড়েই তারা অসাধারণ ফুটবল খেলেছে। ফাইনালেও তারা শক্ত ও লড়াকু আর্জেন্টিনাকে পুরো ম্যাচজুড়ে নিয়ন্ত্রণ করেছে। এই বিশ্বকাপের সেরা দলই শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে।’

ফাইনালের পর আর্জেন্টিনার খেলোয়াড়দের আচরণ নিয়ে এরই মধ্যে বিভিন্ন সাবেক ফুটবলার ও বিশ্লেষক মন্তব্য করেছেন। তবে জো হার্টের বক্তব্যে একটি বিষয় আলাদা করে উঠে এসেছে — তিনি আর্জেন্টিনার সমালোচনা করলেও অধিনায়ক লিওনেল মেসির ক্রীড়াসুলভ আচরণের প্রশংসা করেছেন।

আরআর/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow