আর্জেন্টিনার জয় উদযাপনের ভিডিও করতে গিয়ে তরুণের মৃত্যু

নেত্রকোণায় আর্জেন্টিনা ফুটবল দলের সেমিফাইনালে জয় উদযাপনের মুহূর্ত ক্যামেরাবন্দি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে দীপ্ত চৌধুরী (২৩) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে নেত্রকোণা জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত দীপ্ত চৌধুরী শহরের মালনী এলাকার বাসিন্দা বাদল চৌধুরী ও শিউলি রায়ের একমাত্র ছেলে। তিনি নেত্রকোণা সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারটিতে এখন শোকের মাতম চলছে। নিহতের বন্ধু জুবায়ের আহমেদ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিটি ম্যাচ ঘিরেই শহীদ মিনার মোড়ে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হচ্ছিল। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ২-১ গোলের নাটকীয় জয়ের পর বিভিন্ন এলাকা থেকে সমর্থকেরা সেখানে জড়ো হয়ে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। একপর্যায়ে শহীদ মিনার মোড়ের সিঙ্গার শোরুম সংলগ্ন একটি ভবনের ছাদে উঠে বিজয় উল্লাসের ছবি ও ভিডিও ধারণ করার

আর্জেন্টিনার জয় উদযাপনের ভিডিও করতে গিয়ে তরুণের মৃত্যু

নেত্রকোণায় আর্জেন্টিনা ফুটবল দলের সেমিফাইনালে জয় উদযাপনের মুহূর্ত ক্যামেরাবন্দি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে দীপ্ত চৌধুরী (২৩) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে নেত্রকোণা জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত দীপ্ত চৌধুরী শহরের মালনী এলাকার বাসিন্দা বাদল চৌধুরী ও শিউলি রায়ের একমাত্র ছেলে। তিনি নেত্রকোণা সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারটিতে এখন শোকের মাতম চলছে।

নিহতের বন্ধু জুবায়ের আহমেদ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিটি ম্যাচ ঘিরেই শহীদ মিনার মোড়ে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হচ্ছিল। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ২-১ গোলের নাটকীয় জয়ের পর বিভিন্ন এলাকা থেকে সমর্থকেরা সেখানে জড়ো হয়ে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন।

একপর্যায়ে শহীদ মিনার মোড়ের সিঙ্গার শোরুম সংলগ্ন একটি ভবনের ছাদে উঠে বিজয় উল্লাসের ছবি ও ভিডিও ধারণ করার চেষ্টা করছিলেন দীপ্ত। এ সময় অসাবধানতাবশত ছাদের পাশে থাকা উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ছাদ থেকে নিচে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

সেখানে উপস্থিত সমর্থকেরা তাকে দ্রুত উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দীপ্তকে মৃত ঘোষণা করেন। প্রিয় বন্ধুর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে স্তব্ধ হয়ে গেছেন তার সহপাঠী ও বন্ধুরা।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow