আর্জেন্টিনার পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে

লিওনেল মেসির হ্যাটট্রিকে দুর্দান্ত জয় দিয়ে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করেছে আর্জেন্টিনা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এই পারফরম্যান্সে সমর্থকদের প্রত্যাশা আরও বেড়েছে। আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে ‘জে’ গ্রুপের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে মেসিবাহিনী। প্রথম ম্যাচে জয় পাওয়ায় দ্বিতীয় ম্যাচের আগে বেশ স্বস্তিতেই থাকবে আর্জেন্টিনা। ‘জে’ গ্রুপে তাদের সঙ্গে রয়েছে অস্ট্রিয়া, জর্ডান ও আলজেরিয়া। গ্রুপের অন্য ম্যাচে অস্ট্রিয়াও জয় পেয়েছে। তারা জর্ডানকে ২-০ গোলে পরাজিত করে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। নিজেদের দ্বিতীয় ম্যাচে এবার আর্জেন্টিনার সামনে অস্ট্রিয়া। গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে ২২ জুন ইউরোপের দলটির মুখোমুখি হবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচটি। গ্রুপের চারটি দলই এখন পর্যন্ত একটি করে ম্যাচ খেলেছে। এক ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। সমান ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রিয়া। অন্যদিকে, এখনো পয়েন্টের দেখা না পাওয়া জর্ডান ও আলজেরিয়া যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে অবস্থান করছে। বুধবার (১৭ জুন) আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ ব্যবধানের সহজ জয়

আর্জেন্টিনার পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে
লিওনেল মেসির হ্যাটট্রিকে দুর্দান্ত জয় দিয়ে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করেছে আর্জেন্টিনা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এই পারফরম্যান্সে সমর্থকদের প্রত্যাশা আরও বেড়েছে। আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে ‘জে’ গ্রুপের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে মেসিবাহিনী। প্রথম ম্যাচে জয় পাওয়ায় দ্বিতীয় ম্যাচের আগে বেশ স্বস্তিতেই থাকবে আর্জেন্টিনা। ‘জে’ গ্রুপে তাদের সঙ্গে রয়েছে অস্ট্রিয়া, জর্ডান ও আলজেরিয়া। গ্রুপের অন্য ম্যাচে অস্ট্রিয়াও জয় পেয়েছে। তারা জর্ডানকে ২-০ গোলে পরাজিত করে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। নিজেদের দ্বিতীয় ম্যাচে এবার আর্জেন্টিনার সামনে অস্ট্রিয়া। গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে ২২ জুন ইউরোপের দলটির মুখোমুখি হবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচটি। গ্রুপের চারটি দলই এখন পর্যন্ত একটি করে ম্যাচ খেলেছে। এক ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। সমান ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রিয়া। অন্যদিকে, এখনো পয়েন্টের দেখা না পাওয়া জর্ডান ও আলজেরিয়া যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে অবস্থান করছে। বুধবার (১৭ জুন) আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ ব্যবধানের সহজ জয়ে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ১১তম হ্যাটট্রিকটি তুলে নেন লিওনেল মেসি। এই হ্যাটট্রিকের মধ্য দিয়ে কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে ছুঁয়ে বিশ্বকাপের ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও স্পর্শ করেন আলবিসেলেস্তে অধিনায়ক। ৩৮ বছর ৩৫৭ দিন বয়সে এই কীর্তি গড়ে তিনি চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোকে পেছনে ফেলে বিশ্বকাপের ইতিহাসে বয়োজ্যেষ্ঠ হ্যাটট্রিকধারী খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেন। নিজের ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা মেসি বিশ্বকাপে গোল এবং অ্যাসিস্ট মিলিয়ে পেলের সর্বোচ্চ অবদান রাখার রেকর্ডকেও ছাড়িয়ে গেছেন। এটি ছিল আলজেরিয়ার বিরুদ্ধে মেসির প্রথম হ্যাটট্রিক, যার মাধ্যমে তিনি বিশ্বের চতুর্থ ভিন্ন মহাদেশীয় ফুটবল সংস্থার দলের বিপক্ষে হ্যাটট্রিক করার এক অনন্য নজির সৃষ্টি করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow