আর্জেন্টিনার বিশ্বকাপ মিশনের সূচি চূড়ান্ত, দেখে নিন এক নজরে

২০২৬ ফিফা বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য ৪৮ দলের এই বিশ্বকাপে ‘জে’ গ্রুপে জায়গা পেয়েছে লিওনেল মেসির দল। অবশেষে নির্ধারিত হয়েছে আলবিসেলেস্তেদের গ্রুপপর্বের ম্যাচ সূচিও। আগামী ১১ জুন শুরু হবে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর। উদ্বোধনী ম্যাচে সহ-আয়োজক মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। তবে আর্জেন্টিনাকে মাঠে নামতে অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন। গ্রুপপর্বে আর্জেন্টিনার তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। ১৭ জুন কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া ম্যাচটি বাংলাদেশ সময় পরদিন সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। গ্রুপপর্বের বাকি দুই ম্যাচ ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে খেলবে লিওনেল স্কালোনির শিষ্যরা। ২২ জুন বাংলাদেশ সময় রাত ১১টায় তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া। আর ২৮ জুন বাংলাদেশ সময় সকাল ৮টায় জর্ডানের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে বিশেষ ক্যাম্প কর

আর্জেন্টিনার বিশ্বকাপ মিশনের সূচি চূড়ান্ত, দেখে নিন এক নজরে
২০২৬ ফিফা বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য ৪৮ দলের এই বিশ্বকাপে ‘জে’ গ্রুপে জায়গা পেয়েছে লিওনেল মেসির দল। অবশেষে নির্ধারিত হয়েছে আলবিসেলেস্তেদের গ্রুপপর্বের ম্যাচ সূচিও। আগামী ১১ জুন শুরু হবে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর। উদ্বোধনী ম্যাচে সহ-আয়োজক মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। তবে আর্জেন্টিনাকে মাঠে নামতে অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন। গ্রুপপর্বে আর্জেন্টিনার তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। ১৭ জুন কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া ম্যাচটি বাংলাদেশ সময় পরদিন সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। গ্রুপপর্বের বাকি দুই ম্যাচ ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে খেলবে লিওনেল স্কালোনির শিষ্যরা। ২২ জুন বাংলাদেশ সময় রাত ১১টায় তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া। আর ২৮ জুন বাংলাদেশ সময় সকাল ৮টায় জর্ডানের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে বিশেষ ক্যাম্প করার পরিকল্পনা করেছে আর্জেন্টিনা। মূল স্কোয়াডের বাইরে অতিরিক্ত সাতজন খেলোয়াড়কে নিয়ে এই ক্যাম্প অনুষ্ঠিত হবে। সেখানে ৬ জুন হন্ডুরাস এবং ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে দলটি। এরই মধ্যে বৃহস্পতিবার ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। ২০২২ কাতার বিশ্বকাপজয়ী দলের ১৭ জন সদস্যকে রেখেই শিরোপা ধরে রাখার পরিকল্পনা সাজিয়েছেন তিনি। অধিনায়ক লিওনেল মেসির জন্য এটি হতে যাচ্ছে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ। গ্রুপপর্ব পেরিয়ে আর্জেন্টিনা নকআউট পর্বে উঠতে পারলে ১ থেকে ৪ জুলাইয়ের মধ্যে রাউন্ড অব ৩২-এর ম্যাচ খেলবে। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামা আলবিসেলেস্তেরা শেষ পর্যন্ত কতদূর যেতে পারে, এখন সেটিই দেখার অপেক্ষা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow